বিনোদন

নিজেকে বিয়ে করলেন হবু বর

বিনোদন ডেস্ক : এক বছর আগে বাগদান হয়ে গিয়েছিল। চলতি বছরের অক্টোবরে বিয়ে করার কথা ছিল। দুই পরিবারও সেই বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত ছিল। এই পরিস্থিতিতে হঠাৎ বিচ্ছেদ হবু বর-কনের। হবু কনে স্পষ্ট জানিয়ে দেন, এই বিয়ে তিনি করবেন না।

এই অবস্থায় অন্যান্য ক্ষেত্রে বিয়ে ভাঙলেও এক্ষেত্রে কিন্তু নির্ধারিত সূচি মেনেই বিয়ে সম্পন্ন হল। কিন্তু যেটা হল সেটা শুনতে অবাক লাগলেও সত্যি। নিজেই নিজেকে বিয়ে করলেন হবু বর। সোশ্যাল মিডিয়ায় বর্তমানে রীতিমতো ভাইরাল ওই ব্যক্তির বিয়ের ছবি এবং ভিডিও। যা দেখে নেটিজেনরাও অবাক। ওই ব্যক্তির নাম ডিয়াগো রাবেলো। গত বছর নভেম্বর মাসে বান্ধবী ভিটোর ব্রুয়েনোর সঙ্গে বাগদান পর্বও সেরেছিলেন। চলতি বছরের অক্টোবরে বিয়ের সকল পরিকল্পনাও করা ছিল। এর মধ্যেই তাদের সম্পর্কে নতুন মোড় আসে। জুলাই মাসে ঝগড়ার কারণে ভিটো বিয়ে বাতিল করে দেন। এরপরই কার্যত ভেঙে পড়েন ডিয়াগো।

তবে একমাস আগে আচমকাই তিনি ঠিক করেন, বিয়ে বাতিল করবেন না। এরপরই ১৬ অক্টোবর বাহিয়ার ইটাকেয়ার রিসর্টে নির্ধারিত সূচি মেনে বিয়ে সারেন। নিজেই নিজের সঙ্গে বিয়ে সারেন তিনি। বিয়ের অনুষ্ঠানে ৫০ জন আমন্ত্রিতের মধ্যে ৪০ জনই উপস্থিত ছিলেন। তবে ভিটো এবং তার আত্মীয়রা ছিলেন না।

ডিয়াগো বলেন, এটি আমার জীবনের সবচেয়ে খুশির দিন। যাদের আমি জীবনে সবচেয়ে বেশি ভালবাসি তারা আমার সঙ্গে র‌য়েছেন। আমি এমন একটি জিনিস উদযাপন করছি যা কিনা পরবর্তীতে ট্র্যাজেডি হতে পারত, কিন্তু আমি সেটাকে কমেডি বানিয়েছি। তিনি আরও বলেন, ‌‌আমি এর মাধ্যমে সবাইকে এটাই বোঝাতে চাই, আমি কিন্তু খুশি থাকার জন্য বিয়ের উপর নির্ভর করিনি। আমি অন্য কাউকে বিয়ে করতে চেয়েছিলাম, আমাদের সন্তানের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু সেটা হয়নি বলে কখনই নিজের খুশিটা নষ্ট করিনি। এই বিয়ের উপর আমার খুশি থাকা নির্ভর করেনি। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের অনুষ্ঠানের ছবি এবং ভিডিও পোস্ট করেন ডিয়াগো। নেটিজেনদের অনেকেই অবশ্য তাকে সমর্থন জানান। তার এই কাজের প্রশংসাও করেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা