বিনোদন

দ্বিতীয় পুত্র সন্তান মা হলেন বিউটি

বিনোদন ডেস্ক : দ্বিতীয় সন্তানের মা হয়েছেন সংগীতশিল্পী নাসরিন আক্তার বিউটি। গত সোমবার (২ নভেম্বর) তার কোলজুড়ে এসেছে দ্বিতীয় পুত্র সন্তান। তার নাম রেখেছেন নাসিক আহমেদ।

নবজাতকের সঙ্গে কয়কটি ছবি দিয়ে বিষয়টি বিউটি নিজেই ফেসবুকের মাধ্যমে সবাইকে জানিয়েছেন। তিনি লেখেন, আলহামদুলিল্লাহ্‌! মহান আল্লাহ্‌ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। গত ২ নভেম্বর আমার ঘর আলো করে আমাদের দ্বিতীয় পুত্র সন্তান নাসিক আহমেদ পৃথিবীতে আগমন করেছে। মহান আল্লাহ্‌ পাকের অশেষ রহমতে আমি ও আমার সোনা বাবা ভালো আছি।

বিউটি আরও লেখেন, যখন সোনা বাবার আগমনের খবর জানতে পারি তখন পুরো পৃথিবী জুড়ে করোনা মহামারি হিসেবে ছড়িয়ে পড়েছে। সবাই খুব আতঙ্কে ছিল। এসময় আমার ভয় ও চিন্তাটাও একটু বেশি ছিল। এই কঠিন সময়ে অনেক বেশি সাবধানতা অবলম্বন করে চলার চেষ্টা করেছি। যদিও এর মধ্যে বেশকিছু কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে! তারপরও পরিবারের সবার আন্তরিক ভালোবাসা ও সহযোগিতায় এবং মহান আল্লাহ্‌ পাকের অশেষ রহমতে সবকিছু ঠিকঠাকভাবেই সম্পন্ন হয়েছে।

তার সন্তান যাতে সুন্দরভাবে বেড়ে উঠতে পারে, সেজন্য সকলের কাছে দোয়া চেয়েছেন বিউটি।সংগীতশিল্পী বিউটি ঘর বেঁধেছেন হাসান ফেরদৌস আহমেদের সঙ্গে। ২০১৬ সালে তাদের প্রথম পুত্রসন্তান রায়াত পৃথিবীর মুখ দেখে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা