ছবি: সংগৃহীত
বিনোদন

ঐশ্বরিয়া-সালমানের প্রেম নিয়ে মুখ খুললেন আরেক অভিনেত্রী

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেতা সালমান খান ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের প্রেমের সম্পর্ক ভেঙে গেলেও তাঁদের সেই সময়ের নানা ঘটনা নিয়ে দর্শকদের আগ্রহ এখনো কমেনি। বিশেষ করে ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমার শুটিং ঘিরে তাঁদের সম্পর্কের নানা গল্প মাঝেমধ্যেই আলোচনায় আসে। এবার সেই সময়ের একটি ঘটনা প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী স্মিতা জয়কর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে স্মিতা জানান, সিনেমার একটি গানের শুটিংয়ের সময় ঐশ্বরিয়ার হাত ছুঁয়ে ফেলেছিলেন সালমান। বিষয়টি পরিচালকের নজর এড়ায়নি। পরিচালক সঞ্জয় লীলা বানসালি তখন সালমানকে প্রশ্ন করেন, তিনি কেন ঐশ্বরিয়ার হাত স্পর্শ করেছেন?

স্মিতার ভাষ্য অনুযায়ী, সালমানও এ বিষয়ে কোনো রাখঢাক করেননি। তিনি জানিয়েছিলেন, দৃশ্যের প্রয়োজনে নয়, বরং ঐশ্বরিয়ার প্রতি নিজের অনুভূতি থেকেই তাঁর হাত স্পর্শ করেছিলেন।

স্মিতা জয়কর বলেন, ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমার শুটিংয়ের সময় সালমান ও ঐশ্বরিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। তাঁদের আচরণেই সেই ভালো লাগার প্রকাশ দেখা যেত। বাস্তব জীবনের সেই রসায়ন পর্দাতেও ফুটে উঠেছিল বলে মনে করেন তিনি।

তবে শুটিংয়ের সময় তাঁদের নিয়ে কিছুটা বিড়ম্বনাও তৈরি হতো বলে জানান স্মিতা। তাঁর দাবি, নির্ধারিত সময়ে সেটে পৌঁছাতেন না সালমান ও ঐশ্বরিয়া। সকাল ৭টায় শুটিং শুরু হওয়ার কথা থাকলেও অনেক সময় সকাল ১০টা পেরিয়ে যেত, তবু তাঁদের দেখা মিলত না। এতে সেটের অন্য সদস্যদের মধ্যে বিরক্তি তৈরি হতো। তবে প্রেমে পড়লে এমনটা হতেই পারে—এমন ভেবেই সবাই বিষয়টি মেনে নিতেন বলে জানান অভিনেত্রী।

স্মিতা আরও জানান, ‘আঁখো কি গুস্তাখিয়াঁ’ গানের শুটিংয়ের সময় একটি দৃশ্যে সালমানকে টেবিলের চারপাশ দিয়ে হেঁটে আসতে হতো। অন্যদিকে সামনে দাঁড়িয়ে থাকার কথা ছিল ঐশ্বরিয়ার। দৃশ্যটির শুটিং চলাকালে সালমান হঠাৎ ঐশ্বরিয়ার হাত স্পর্শ করেন। আর এই ঘটনাই পরিচালকের কৌতূহলের কারণ হয়ে দাঁড়ায়।

এদিকে বলিউডে নিজের ক্যারিয়ার নিয়েও ব্যস্ত সময় পার করছেন সারা। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন ও বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণায়ও যুক্ত রয়েছেন তিনি। গত ২৩ অক্টোবর মুক্তি পেয়েছে তাঁর অভিনীত স্পাই-কমেডি ঘরানার সিনেমা ‘উড়তা তীর’। করণ জোহরের প্রযোজনায় নির্মিত এ সিনেমায় আয়ুষ্মান খুরানার বিপরীতে অভিনয় করেছেন সারা। নতুন নতুন কাজের মধ্য দিয়ে বলিউডে নিজের অবস্থান আরও শক্ত করার চেষ্টা করছেন এই অভিনেত্রী।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা