বিনোদন

নাট্য শিল্পী ধর্ষণ মামলায় খালাস পেলেন  প্রযোজক আসলাম

নিজস্ব প্রতিবেদক : একটি বেসরকারি টেলিভিশনে কর্মরত প্রোগ্রাম প্রডিউসার আসলাম শিকদারের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলায় অবশেষে খালাস পেয়েছেন। নাট্য শিল্পীকে ধর্ষণের অভিযোগে করা মামলার অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসলাম শিকদারকে খালাস দেয়া হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক সামছুন্নাহার এ রায় ঘোষণা করেন।

আসামি নাট্য শিল্পের বিষয়ে ২০ বছরের ট্রেনিং প্রাপ্ত হওয়ায় বাদিনীকে আরও বড় নাট্যকার হিসেবে গড়ে তুলতে আশ্বাস দেন । পরে নাটকের বিষয়ে প্রশিক্ষণের জন্য প্রায়ই তাকে তার বাসায় যেতে বলেন। বাদিনী কর্মব্যস্ততার কারণে আসামির ডাকে প্রায়ই সাড়া দিতে পারতেন না। পরে ২০১৮ সালের ২৬ আগস্ট আসামির সঙ্গে প্রথমবারের মতো অফিসে যান। তখন অফিস থেকে বের হওয়ার চেষ্টা করলে আসামি তাকে বাধা দেন।

এরপর জোরপূর্বক তাকে ধর্ষণ করেন। বাদিনী আইনের আশ্রয় নিতে চাইলে আসামি তাকে বিয়ের আশ্বাস দেন। এভাবে অনেকবার তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে বাদিনী তাকে বিয়ের কথা বললে, বিয়ে করবেন না বলে জানান এবং হত্যার হুমকি দেন। এ ঘটনায় ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর হাতিরঝিল থানায় আসলাম শিকদারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন নাট্য শিল্পী।

গত বছরের ৬ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। ১৩ জন সাক্ষীর মধ্যে বিভিন্ন সময়ে ১২ জন সাক্ষ্য দেন।

সান নিউজ/এসকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা