বিনোদন

ঈদ আনন্দ উপভোগের কেন্দ্রসমুহ

সান নিউজ ডেস্ক

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে কর্মব্যস্ত ঢাকা নগরী অনেকটাই যানজটমুক্ত হয়ে পড়ে। তাই পরিবার-পরিজন নিয়ে ঈদ আনন্দ উপভোগের জন্য এ সময়কে সেরা মনে করছেন অনেকে। ঈদ ঘিরে ঢাকার ভেতরেই প্রস্তুত বেশ কিছু বিনোদন ও দর্শনীয় স্থান। এর মধ্যে রয়েছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা, বোটানিক্যাল গার্ডেন, ভাসানী নভোথিয়েটার, ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ড, হাতিরঝিল, বলধা গার্ডেন, জাতীয় জাদুঘর ও কার্জন হল।

জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের দিন থেকে পুরো সপ্তাহ প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে। রোববার সাপ্তাহিক বন্ধ থাকবে না। প্রবেশমূল্য আগের মতোই জনপ্রতি ৫০ টাকা; শূন্য থেকে ২ বছরের শিশুদের জন্য টিকিট লাগবে না।কালবৈশাখীর শঙ্কা থাকলেও এবারও লাখ লাখ দর্শনার্থীর সমাগমের প্রত্যাশা তাদের। এ জন্য টিকেটিং বুথ বাড়ানো হয়েছে, ডিজিটাল টিকেটিংয়ে জোর দেওয়া হচ্ছে। নিরাপত্তায় পুলিশ, র‍্যাব ও আনসারের অতিরিক্ত সদস্য মোতায়েন থাকবে, সেসঙ্গে সিসিটিভি; আর সামনের সড়কে যানজট এড়াতে কাজ করবে ট্রাফিক পুলিশের বিশেষ টিম।

বুড়িগঙ্গা তীরে ঐতিহাসিক আহসান মঞ্জিল হতে পারে অন্যরকম গন্তব্য। গোলাপি রঙের এই প্রাসাদে গেলে জানা যায় নবাবদের আভিজাত্যের ইতিহাস। ওয়েবসাইট অনুযায়ী, শনি থেকে বুধবার পর্যন্ত এটি খোলা থাকে। বাংলাদেশিদের টিকিট ৪০ টাকা, সার্কভুক্ত দেশের পর্যটকের জন্য ৩০০ এবং অন্য দেশের নাগরিকের জন্য ৫০০ টাকা। টিকিট মেলে অনলাইনেও।

মোগল আমলের স্থাপত্য নিদর্শন লালবাগ কেল্লা ঢাকার আরেকটি জনপ্রিয় দর্শনীয় স্থান। লাল ইটের তৈরি কেল্লার পাশেই রয়েছে ঐতিহাসিক লালবাগ শাহি মসজিদ। সোমবার থেকে শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত এটি খোলা থাকে। টিকিটের মূল্য জনপ্রতি ৩০ টাকা, সার্কভুক্ত দেশের পর্যটকের জন্য ২০০ এবং অন্য দেশের নাগরিকের জন্য ৪০০ টাকা।

মিরপুরে জাতীয় চিড়িয়াখানার পাশেই অবস্থিত জাতীয় উদ্ভিদ উদ্যান, যা বোটানিক্যাল গার্ডেন নামে পরিচিত। ২০৮ একর জায়গাজুড়ে গড়ে ওঠা এ উদ্যানে রয়েছে প্রায় ৮০০ প্রজাতির বৃক্ষ। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশমূল্য জনপ্রতি ৩০ টাকা, ৬ থেকে ১২ বছর বয়সীদের জন্য ১৫ টাকা, ৫ বছর পর্যন্ত শিশুর জন্য বিনামূল্যে এবং বিদেশির জন্য ৫০০ টাকা।

রাজধানীর বিজয় সরণির ভাসানী নভোথিয়েটারও হতে পারে গন্তব্য। প্ল্যানেটেরিয়াম প্রদর্শনীর টিকিট ১০০ টাকা, দুই বছরের নিচে শিশুদের টিকিট লাগে না। ফাইভডি মুভি থিয়েটার ও ফাইভডি ইন্টারঅ্যাকটিভ এডুটেইনমেন্ট সিমুলেটরের টিকিট ৫০ টাকা করে, ডিজিটাল ও সায়েন্টিফিক এক্সিবিটস গ্যালারির টিকিট ১০০ টাকা এবং রাইড সিমুলেটরের টিকিট ২০ টাকা। টেলিটক নম্বরের মাধ্যমে তিন দিন আগে অগ্রিম টিকিট সংগ্রহ করা যায়।

ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ডে রয়েছে ৪০টি রাইড; এর ১৫টিতে সবাই চড়তে পারলেও বাকি রাইডগুলো মূলত শিশুর জন্য। ঈদের দিন সকাল ১০টা থেকে খোলা থাকবে এটি। প্রবেশমূল্য ৫০ টাকা।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা