সংগৃহীত ছবি
বিনোদন

রুক্মিণী আমার কাছে কী, সেটা বোঝাতে পারব না

বিনোদন ডেস্ক: দেব অভিনীত বহুচর্চিত ছবি খাদান আগামী ২০শে ডিসেম্বর মুক্তি পাচ্ছে। এই ছবি মুক্তির আগেই টলিপাড়ায় আমচকা শুরু ফিসফিসানি। দূরত্ব তৈরি হয়েছে দেব-রুক্মিণীর।

আরও পড়ুন: আল্লু অর্জুন গ্রেফতার

ইনস্টাগ্রামে দেবকে আনফলো করেছেন রুক্মিণী। যদিও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে দুজনকে দেখে একবারের জন্যও মনে হয়নি তাদের সম্পর্কে ভাঙন ধরেছে।

দেব বলেন, রুক্মিণী আমাকে ইনস্টাগ্রামে ফলো করছে কি ফলো করছে না সেটা নিয়ে আমি দশজনকে কী উত্তর দেব। আমার সঙ্গে রুক্মিণীর সম্পর্কটা কী সেটা তো আমি কাউকে বলে বোঝাতে পারব না। রুক্মিণীর সঙ্গে আমার সম্পর্কটা সময়ের সঙ্গে সঙ্গে আরও সমৃদ্ধ হয়েছে, আরও মজবুত হয়েছে। কে কী বলল, কে কী লিখল, তাতে কিছু যায় আসে না। আমরা আমাদের ব্যক্তিগত জায়গায় খুব ভালো আছি, সুস্থ আছি। যেটা খুব দরকার। আমরা পরস্পরের কাজ নিয়েও খুব খুশি।

রুক্মিণীকে আগামীতে দেখা যাবে বিনোদিনী একটি নটীর উপাখ্যান-এ। এর পাশাপাশি হাঁটি হাঁটি পা পা ছবির শ্যুটিং শুরু করেছেন দেব-প্রিয়া।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা