বিনোদন

'পার্টিতে কোনো মাদক নেয়া হয়নি'

বিনোদন ডেস্কঃ

বলিউডের একের পর এক প্রথম সারির অভিনেতা অভিনেত্রিদের নাম উঠে আসছে মাদককাণ্ডে। দীপিকা পাড়ুকোন, সারা আলি খানের মত অভিনেত্রীদের পর এবার কে? তা নিয়ে উঠছে প্রশ্ন।

এবার মাদককাণ্ড তদন্তে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো ক্ষিতিজ প্রসাদ নামে এক ব্যক্তিকে তলব করে। জানা যায়, তিনি করণ জোহরের ধর্ম প্রোডাকশনের কর্মি। তবে এই বিষয়ে একটি বিবৃতি দেন করণ। তিনি সাফ জাননা, ক্ষিতিজ তার ঘনিষ্ঠ কেউ নয়। খবর এনডিটিভির।

তিনি জানান, ক্ষিতিজ প্রসাদ ও অনুভব চোপড়া নামে যে দু’জনকে ডাকা হয়েছে, তাদের তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। অনুভব চোপড়া তার সঙ্গে দুটি প্রজেক্ট কাজ করলেও তিনি ধর্ম প্রোডাকশনের কর্মী নন।

প্রযোজনা সংস্থার ভাবমূর্তি রক্ষা করতে করণ বলেন, এরা ব্যক্তিগত জীবনে কী কাজ করেছে, তার দায় ধর্ম প্রোডাকশনের নয়।

সম্প্রতি করণ জোহরের বাড়িতে হওয়া একটি পার্টির ভিডিও ভাইরাল হয় ইন্টারনেটে। সেখানে দীপিকা, মালাইকা, শাহিদ কাপুর, ভিকি কৌশড্রাগ কাণ্ডে উঠে আসছে একের পর এক প্রথম সারির নাম। দীপিকা পাড়ুকোন, সারা আলি খানের মত অভিনেত্রীদের পর এবার কে? তা নিয়ে উঠছে প্রশ্ন।

ড্রাগ কেলেঙ্কারির তদন্তে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো ক্ষিতিজ প্রসাদ নামে এক ব্যক্তিকে তলব করে। জানা যায়, তিনি করণ জোহরের ধর্ম প্রোডাকশনের কর্মি। কিন্তু, শুক্রবার রাতে এই বিষয়ে একটি বিবৃতি দেন করণ। তিনি সাফ জাননা, ক্ষিতিজ তার ঘনিষ্ঠ কেউ নয়।

তিনি জানান, ক্ষিতিজ প্রসাদ ও অনুভব চোপড়া নামে যে দু’জনকে ডাকা হয়েছে, তাদের তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। প্রযোজক জানান অনুভব চোপড়া তার সঙ্গে দুটি প্রজেক্ট কাজ করলেও তিনি ধর্ম প্রোডাকশনের কর্মী নন।

প্রযোজনা সংস্থার ভাবমূর্তি রক্ষা করতে করণ বলেন, এরা ব্যক্তিগত জীবেন কী কাজ করেছে, তার দায় ধর্ম প্রোডাকশনের নয়।

কিছুদিন আগে করণ জোহরের বাড়িতে হওয়া একটি পার্টির ভিডিও ভাইরাল হয় ইন্টারনেটে। সেখানে দীপিকা, মালাইকা, শাহিদ কাপুর, ভিকি কৌশল, রণবীর কাপুরদের মত তারকাদের দেখা যায়। সম্প্রতি ড্রাগ কেলেঙ্কারি সামনে আসতে শুরু করায় ফের ভাইরাল হয় সেই ভিডিও। করণ বিবৃতিতে দিয়ে জানান, ওই পার্টিতে কেউ মাদক নেয়নি।

মাদক যোগে নাম জড়ানোয় শুক্রবার অভিনেত্রী রাকুল প্রীতকে জিজ্ঞাসাবাদ করল নারকোটিকস কন্ট্রোল ব্যুরো। তার বিরুদ্ধেও উঠেছিল মাদক নেওয়ার অভিযোগ। জিজ্ঞাসাবাদে রাকুল প্রীত সিং স্বীকার করেছেন যে রিয়া চক্রবর্তীর সঙ্গে তিনি মাদকের বিষয় কথা বলেছেন।

তিনি বলেছেন, রিয়ার সঙ্গে তিনিও মাদকের জোগান রাখতেন। তবে তিনি নিজে কখনও মাদক সেবন করেননি বলে দাবি করেছেন। বরং তিনি বলেছেন, রিয়ার জন্য তিনি মাদক রাখতেন। এই মাদক যোগে নাম জড়িয়েছে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও তার ম্যানেজার কারিশ্মা প্রকাশেরও।

শুক্রবার রাকুলকে জিজ্ঞাসাবাদ করার আগে কারিশ্মাকে জেরা করে এনসিবি। জানা যাচ্ছে, বলিউডে মাদক যোগের বিষয়ে রাকুল প্রীত ও কারিশ্মাকে সামনাসামনি বসিয়েও জিজ্ঞাসাবাদ করে এনসিবি।

এরই মধ্যে আরও একটি খবর প্রকাশ্যে এসেছে যে হোয়াটসঅ্যাপে মাদক নিয়ে কথা বলার জন্য ছিল একটি গ্রুপ। আর সেই গ্রুপের অ্যাডমিন ছিলেন অভিনেত্রী দীপিকা পাদোকোন। রণবীর কাপুরদের মত তারকাদের দেখা গিয়েছে ওই গ্রুপে।

সান নিউজ/ বিএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

অজিত দোভালের বিরুদ্ধে মার্কিন আদালতের সমন

মার্কিন আদালতের একটি দেওয়ানি সমনকে কেন্দ্র করে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা