সংগৃহীত ছবি
বিনোদন

ওটিটিতে আসছে কল্কি

বিনোদন ডেস্ক: যারা সিনেমা হলে যেয়ে কল্কি ২৮৯৮ এডি’ দেখতে পারেননি, তাদের জন্য সুখবর। এবার ওটিটিতেই আসছে ব্লকবাস্টার এই ছবিটি।

আরও পড়ুন: জোহরের নতুন সিরিজে তামান্না

শোনা যাচ্ছে, আগামী ২২ আগস্ট ওটিটিতে মুক্তি পেতে চলেছে ‘কল্কি ২৮৯৮ এডি’। শনিবার এই ঘোষণাই করেছে দুই স্ট্রিমিং প্ল্যাটফর্ম।

নেটফ্লিক্স তাদের প্ল্যাটফর্মে ছবি মুক্তির কথা প্রকাশ করে লেখেন, ‘যুগের সবচেয়ে বড় ব্লকবাস্টার আসতে চলেছে নেটফ্লিক্সে। ২২শে আগস্ট দেখুন ‘কল্কি ২৯৮৯ এডি’ এর হিন্দি সংস্করণ।’

অ্যামাজন প্রাইম ভিডিও ঘোষণা করেছে, আগামী ২২ আগস্ট অ্যামাজন প্রাইম ভিডিওতে আসছে ‘কল্কি ২৮৯৮ এডি’। পরে ছবিটির তামিল, কন্নড় এবং মালায়লাম ভাষায় ডাব করা সংস্করণ এবং তার আসল তেলেগু ভাষায় এই প্ল্যাটফর্মে স্ট্রিম করা হবে।

আরও পড়ুন: কেউ প্রতারিত হলে দায় আমার না

নাগ অশ্বিন পরিচালিত, ‘কল্কি ২৮৯৮ এডি’ দারুণভাবে ভারতীয় পৌরাণিক কাহিনীর সঙ্গে বৈজ্ঞানিক কল্পকাহিনীকে মিশ্রিত করে নির্মিত হয়েছে। চলচ্চিত্রটিতে রয়েছে একগুচ্ছ কলাকুশলীরা যার মধ্যে রয়েছেন প্রভাস, দীপিকা পাড়ুকোন এবং অমিতাভ বচ্চন। এছাড়াও ছবিতে রয়েছেন দিশা পাটানি, ব্রহ্মানন্দম, শাশ্বত চ্যাটার্জি, রাজেন্দ্র প্রসাদ, কমল হাসান সহ আরও অনেকে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা