সংগৃহীত ছবি
বিনোদন

আরব আমিরাতে মঞ্চ মাতাবে প্রীতম 

বিনোদন ডেস্ক: জনপ্রিয় গায়ক-অভিনেতা প্রীতম হাসান গান গেয়ে লাখো ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি শাকিবের ছবিতে প্রথমবারের মতো লাগে উরাধুরা শিরোনামে গান গেয়েছেন এই গায়ক। যা ইতোমধ্যে অনুরাগীদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।

আরও পড়ুন: ঢাকায় আসছেন নচিকেতা

এদিকে কোক স্টুডিও বাংলায় ‘মা লো মা’ গানের পাশাপাশি একইসঙ্গে লন্ডনে কনসার্টে মে মাসটা যেন অন্যভাবে মাতিয়ে রেখেছিলেন তিনি। ভক্তদের মাঝে পর পর দুটি সুপারহিট গান উপহার দিয়ে নিজের মেধা, প্রজ্ঞা ও দূরদর্শিতার ছাপ রাখলেন।

এবার গান গাইতে আমিরাতে যাচ্ছেন প্রীতম হাসান। এক ভিডিও বার্তায় তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ভিডিও বার্তায় বলেন, ‘হ্যালো এভরিওয়ান আমি প্রিতম হাসান। আমি আসছি আগামী ২২ জুন।’

প্রীতম বলেন, আজমান ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিগ এন্টারটেইনমেন্ট শো ‘বাংলা কার্নিভ্যাল ২০২৪’। অনুষ্ঠানটি আয়োজন করেছে অ্যাকশন কাট ইভেন্ট এল.এল.সি।

আরও পড়ুন: প্রকাশ্যে পুষ্পা ২ ছবির পোস্টার

দেশের জনপ্রিয় শিল্পী ও কলাকৌশলীদের মিলনে নাচ, গানসহ ও বিশেষ আকর্ষণ থাকছে এই আয়োজনে। জনপ্রিয় পরিচালক অনন্য মামুন-এর দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান অ্যাকশন কাট ইভেন্ট অর্গানাইজিং এল.এল.সি আয়োজিত এই কার্নিভালে ভিন্নভাবে প্রবাসে এ যাবৎ কালের সব চেয়ে বড় মিলন মেলা অনুষ্ঠিত করতে যাচ্ছে। যা আগামী ২২ জুন অনুষ্ঠিত হবে।

এতে অনুষ্ঠানের মঞ্চ মাতাতে প্রীতম হাসানের পাশাপাশি আরও থাকবেন চিত্রনায়িকা ইধিকা পাল, কাবিলা চরিত্র খ্যাত জিয়াউল হক পলাশ, চিত্রনায়ক জায়েদ খান, অভিনেত্রী পারসা ইভানা, মডেল ও অভিনেত্রী দীঘিসহ অনেকেই।

উল্লেখ্য, প্রীতম হাসান সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেন, এছাড়াও তার গাওয়া বেশ কয়েকটি গান বেশ জনপ্রিয়তা পায় শ্রোতাদের কাছে। এর বাইরেও তিনি নাটক ও স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রে অভিনয় করে থাকেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা