ছবি: সংগৃহীত
বিনোদন

চলচ্চিত্র নির্মাতা ফারুকীর জন্মদিন

বিনোদন ডেস্ক: আজ চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ৫১ বছরে পা দিয়েছেন। দেশের চলচ্চিত্রকে নিজস্ব একটি ধারায় নিয়ে গিয়েছেন তিনি।

আরও পড়ুন: এবার লাক্সের অ্যাম্বাসেডর হচ্ছেন সুহানা

জন্মদিনে নিজের অনুভূতিতে প্রকাশ করলেন ফারুকী। তার কথায়, ‘কিছু গল্প আমাদের আরাম দেয়, কিছু দেয় আনন্দ, কিছু গল্প আমাদের বিষাদগ্রস্ত করে, কিছু কিছু গল্প ফেলে দেয় অস্বস্তির মধ্যে, কিছু গল্প উৎসাহ জোগায় আবার কিছু গল্প হাসায়।

সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ, আমাকে সেসব গল্পের কিছুটা বলার সুযোগ দিয়েছেন। আমরা সকলেই আসলে একটি বিশাল গল্পের অংশ। পথচলার নতুন আরেকটি বছরে পা রেখে, আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই, জীবন নামের এ জার্নিতে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য।’

আরও পড়ুন: সেরা সুন্দরী হলেন ৬০ বছরের আলেজান্দ্রা

উল্লেখ্য, ২০০৪ সালে ব্যাচেলর নাটকের মাধ্যমে বাংলাদেশের দর্শকের কাছে নির্মাতা হিসেবে জনপ্রিয়তা পান ফারুকী। এরপর ২০০৭ সালে ‘মেড ইন বাংলাদেশ’ এর মাধ্যমে অনরকম উচ্চতায় চলে যান তিনি।

মূলত ভিন্নধর্মী মেগা ধারাবাহিক নাটকের কারণে পরিচিতি লাভ করেন এ নির্মাতা। টেলিভিশন, পিঁপড়া বিদ্যা, ডুব, শনিবার বিকেল, নো ল্যান্ডস ম্যান ও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর মধ্যে অন্যতম।

১৯৭৩ সালের ২ মে রাজধানীর নাখালপাাড়ায় জন্মগ্রহণ করেন গুণী এ নির্মাতা। ব্যক্তিগত জীবনে তিনি ২০১০ সালে জনপ্রিয় টিভি অভিনেত্রী তিশাকে বিয়ে করেন। এ দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা