অ্যাঞ্জেলিনা জোলির অনুদান 
বিনোদন

অ্যাঞ্জেলিনা জোলির অনুদান 

বিনোদন ডেস্ক

হলিউড সুপারস্টার অ্যাঞ্জেলিনা জোলি সব সময় মানবতার সেবাই এগিয়ে আসেন। শিশুদের জন্য রয়েছে তার আলাদা ভালোবাসা।
ইয়েমেনে হাজার হাজার মানুষেরা মানবেতর জীবনযাপন করছে। তাদের পাশে দাঁড়িয়েছে ব্রিটিশ দুই শিশু। বাড়ির সামনের সড়কে টেবিল পেতে তারা লেমোনেড ও কুকি বিক্রির দোকান চালু করেছিল। আর এটা দেখেই মন ছুঁয়ে গেছে হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলির। তিনি তাদের পাশে দাঁড়িয়েছেন এবং পাঠিয়েছেন অনুদান।তবে অনুদানের অংকটা তিনি প্রকাশ করেননি।


সিএনএনের খবরে বলা হয,পূর্ব লন্ডনের ছয় বছর বয়সী দুই ব্রিটিশ স্কুলশিক্ষার্থী আয়ান মুসা ও মিকাইল ইশা খুবই ভালো বন্ধু। গত জুলাইয়ে থেকে দাতব্য উদ্দেশ্যে তারা এই দোকান চালু করেছিল।

আয়ান মুসার বাবা শাকিল মুসা জানিয়েছেন,সপ্তাহ তিনেক আগে হলিউড সুপার স্টার অ্যাঞ্জেলিনা জোলি একজন এজেন্টের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং তাদের উদ্দেশ্যে শুনে অনুদান দিতে চান বলে জানান ওই এজেন্ট। শুধু অনুদানই নয় তিনি তাদের জন্য একটি চিঠিও লিখেছেন। চিঠিতে তিনি তাদের মহৎ উদ্দেশ্যের প্রতি সম্মান জানান। সেইসঙ্গে সশরীরের উপস্থিত থেকে লেমোনেড কিনে খেতে পারেননি বলে আন্তরিকভাবে দুঃখও প্রকাশ করেন।

ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওবার্তায় এই শিশু বলেছে,‘হাই অ্যাজ্ঞেলিনা,আমি আয়ান ও আমি মিকাইন। আমরা সেই,‘লেমোনেড শিশু,আমাদের জন্য তুমি যে অনুদান পাঠিয়েছ,তার জন্য তোমাকে ধন্যবাদ জানাতে চাই। এ সময় তারা জোলি কখনো লন্ডনে এলে তার কাছে সরাসরি তোমাকে ধন্যবাদ জানাতে চাই। এ সময় তারা জোলি কখনো লন্ডনে এলে তার সরাসরি লেমোনেড বিক্রি করতে চায় বলেও জানিয়েছে।

হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এটা নতুন কিছু না। জোলি নিজে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইএনএইচসিআর,র একজন বিশেষ দূত। তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোর সংঘাত ও দারিদ্র্য নিয়ে একাধিকবার সোচ্চার হয়েছেন। আর মধ্যপ্রাচ্যের এসব সংঘাতপূর্ণদেশগুলোর মধ্যে অন্যতম ইয়েমেন। দেশটিতে ২০১৫ সাল থেকে গৃহযুদ্ধ চলছে।

সাননিউজ/এফএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

অজিত দোভালের বিরুদ্ধে মার্কিন আদালতের সমন

মার্কিন আদালতের একটি দেওয়ানি সমনকে কেন্দ্র করে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা