ছবি: সংগৃহীত
শিক্ষা

মেট্রোরেলে হাফ পাসের দাবিতে কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: মেট্রোরেলে হাফ পাসের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন: এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

রোববার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় রাজধানীর ফার্মগেট এলাকায় অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। কর্মসূচি সফল করতে অনলাইন ও অফলাইনে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। অনলাইনে এ সংক্রান্ত ইভেন্টে এখন পর্যন্ত ১২ হাজার শিক্ষার্থী দাবির পক্ষে সম্মতি দিয়েছেন।

আন্দোলনের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ প্রিন্স এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

আয়োজকরা জানান, এ অবস্থান কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, হলিক্রস কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, সেইন্ট জোসেফ কলেজ, মাইলস্টোন কলেজ, বিএএফ শাহীন কলেজসহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেবেন। এ দিনের অবস্থান থেকে দাবি আদায়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

শিক্ষার্থীদের পক্ষ থেকে এ সংক্রান্ত ৩ দফা দাবি জানানো হয়েছে।

দাবিগুলো হলো-

(১) মেট্রোরেলে শিক্ষার্থীদের হাফ পাস কার্যকর করতে হবে।
(২) মেট্রোরেলে অতিরিক্ত ভাড়া কমাতে হবে ও সর্বনিম্ন ভাড়া ১০ টাকা করতে হবে।
(৩) মেট্রোরেলে শিক্ষার্থীদের সহজে যাতায়াত সুবিধার্থে স্টুডেন্ট পাস দিতে হবে।

আরও পড়ুন: প্রতি আসনের জন্য লড়বেন ১০৮ শিক্ষার্থী

মুহাম্মদ প্রিন্স বলেন, মেট্রোরেল পুরোপুরি চালু হলেও কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য হাফ পাস চালু করেনি। শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রীয় ও সামাজিক দায়বদ্ধতা থেকে শুধু বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশ এমনকি প্রতিবেশী দেশ ভারতের গণপরিবহনেও হাফ পাস পদ্ধতি রয়েছে।

তিনি বলেন, অনেক উন্নত দেশে শিক্ষার্থীদের জন্য হাফ পাস চালু রয়েছে। যুক্তরাষ্ট্রের শিকাগো, অস্ট্রেলিয়ার মেলবোর্ন বা নেদারল্যান্ডের আমস্টারডাম, মাল্টার মরিশাসসহ আফ্রিকা-ইউরোপের বহু দেশেই শিক্ষার্থীবান্ধব এ রীতি চালু রয়েছে।

আরও পড়ুন: গুচ্ছ ভর্তি পরীক্ষা ২৭ এপ্রিল

দেশের বাসে শিক্ষার্থীদের জন্য হাফ পাস থাকলেও মেট্রোরেলে এ সুবিধা না থাকায় অনেকটা আক্ষেপ প্রকাশ করেন মুহাম্মদ প্রিন্স বলেন, ঐতিহাসিক আইয়ুব খান বিরোধী ১১ দফা আন্দোলনের প্রথম দফার উপধারাই ছিল শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত করার দাবি।

২০২১ সালে বাসে হাফ পাস চালু করতে পারলেও মেট্রোরেলে এখনো চালু হয়নি বলে জানিয়েছেন এই শিক্ষার্থী।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা