ছবি: সংগৃহীত
শিক্ষা

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে সভা

রংপুর ব্যুরো: স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে রংপুর বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে এক প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: কেউ বলতে পারবে না কারচুপি হয়েছে

বুধবার (১০ জানুয়ারি) সকালে রংপুর জেলা শিক্ষা অফিস চত্বরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ সংগঠনের আয়োজনে উক্ত সভায় প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক গোলাম আজম।

এছাড়া বক্তব্য রাখেন- রংপুরের প্রবীণ শিক্ষক সংগঠক সাহেবুল ইসলাম মজনু, নীলফামারী জেলার সংগঠক মাও: নুর হোসেন ও লালমনিরহাট জেলার সংগঠক মাও: রেজাউল করিম।

আরও পড়ুন: জামিন পেলেও মুক্তি পাচ্ছেন না ফখরুল

এ সময় উপস্থিত ছিলেন- রংপুরের মাও: সাইফুল ইসলাম, তারাগঞ্জের মাও: আব্দুস সালাম, নীলফামারী জেলার মাও: কাজী জাহাঙ্গীর আলম, মাও: হাফিজুর রহমান, মাও: আব্দুস সালাম, রংপুরের হারুনুর রশিদ সোহেল, লালমনিরহাট জেলার ফারুক হোসেন, আবুল কাশেমসহ বিভিন্ন জেলা ও উপজেলার শিক্ষকবৃন্দ।

সভায় আগামী ২০ জানুয়ারি বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বিভিন্ন আলোচনা হয়। পাশাপাশি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের জীবন-মান উন্নয়নের জন্য নীতিমালা বাস্তবায়নসহ জাতীয়করণের দাবি জানানো হয়।

আরও পড়ুন: চার স্বতন্ত্র এমপি যা করবেন

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ সংগঠনের প্রধান উপদেষ্টা আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী পীরসাহেব সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের সাফল্য কামনা করেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা