ছবি-সংগৃহীত
শিক্ষা

নিয়োগ পরীক্ষা বাতিল

জেলা প্রতিনিধি : নেত্রকোনায় মদন উপজেলায় ল্যাব সহকারী ৪ পদে নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে।

আরও পড়ুন : সম্পাদক হওয়ার আমন্ত্রণ পেলেন ড. মনজুর আহমেদ

শনিবার (৭ অক্টোবর) কলেজে অনুষ্ঠিত এ পরীক্ষায় সবাই অকৃতকার্য হওয়ায় নিয়োগ পরীক্ষাটি বাতিল করেছে কর্তৃপক্ষ।

কলেজ সূত্রে জানা যায়, জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজের ল্যাব সহকারী ৪ পদে (রসায়ন, পদার্থ, উদ্ভিদ ও প্রাণিবিদ্যা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) জনবল নিয়োগের জন্য ৯ এপ্রিল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

৪ পদের জন্য ৪৬ জন প্রার্থী আবেদন করেন। শনিবার কলেজে এ নিয়োগ পরীক্ষার বিপরীতে ২৪ প্রার্থী অংশ নেন। এতে পরীক্ষায় কোনো প্রার্থীই কৃতকার্য হতে না পারায় নিয়োগ পরীক্ষাটি বাতিল করা হয়।

আরও পড়ুন : নোয়াখালীতে শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত

নিয়োগ কমিটির সদস্যসচিব কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক রায়ান আহম্মদ সিদ্দিকী জানান, আমরা শুরু থেকেই স্বচ্ছ ও নিরপেক্ষ একটি নিয়োগ পরীক্ষার মাধ্যমে জনবল নেওয়ার চেষ্টা করেছি। তবে সব প্রার্থী অকৃতকার্য হওয়ায় নিয়োগ কমিটির সিন্ধান্ত মোতাবেক পরীক্ষা বাতিল করা হয়েছে।

এ ব্যাপারে কলেজের গভর্নিং বডির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া বলেছেন, লিখিত পরীক্ষার শর্তানুযায়ী উর্ত্তীণ প্রার্থী কার্যক্রম বাতিল করা হয়েছে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা