শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়লো ৩ অক্টোবর পর্যন্ত
শিক্ষা

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়লো ৩ অক্টোবর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক:

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দেশের শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ০৩ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

কওমি মাদ্রাসা ছাড়া দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ওই দিন পর্যন্ত বন্ধ থাকবে। সর্বশেষ ঘোষণা অনুসারে আগামী ৩১ আগস্ট পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে গত ২৪ আগস্ট কওমি মাদ্রাসা খুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পারস্পরিক আলোচনার মাধ্যমে ছুটি বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে উভয় মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি হতে যাচ্ছে।

মূলত খোলার পরিবেশ সৃষ্টি না হওয়ায় পুরো সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হলো। এ সময় শিক্ষার ধারাবাহিকতা রাখতে সংসদ টিভি এবং বেতারে ক্লাস পরিচালনা ছাড়াও অনলাইনে প্ল্যাটফর্মে পাঠদানের কার্যক্রম অব্যাহত থাকবে। বন্ধের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে টিভিতে এসব ক্লাস সম্প্রচার করা হচ্ছে। আর উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষাস্তরে অনলাইনে ক্লাস পরিচালনা করছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন জানিয়েছিলেন, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে, সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে না।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি একাধিকবার জানিয়েছেন, সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিবেশ হয়নি। পরিবেশ হলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনও বলেছিলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিবেশ হয়নি। ভবিষ্যৎ প্রজন্মকে আমরা ধ্বংস হতে দেবো না, এ জন্য আমরা বদ্ধপরিকর।’

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম আল-হোসেনও একই সুরে বলেন, ‘আমরা অক্টোবর ও নভেম্বরকে টার্গেট করেছি।’

সিনিয়র সচিব আরও বলেন, ‘জাতীয় প্রাথমিক শিক্ষা অ্যাকাডেমিকে (নেপ) তিনটি বিকল্প পাঠ পরিকল্পনা করতে বলেছিলাম। সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসের জন্য তিনটি পরিকল্পনা করতে বলা হয়েছিল। যেহেতু সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না, তাই সেপ্টেম্বরকে বাদ দিয়েছি, ধরছি না। অক্টোবর ও নভেম্বরকে সামনে রেখে পাঠ পরিকল্পনা তৈরি করা হয়েছে। ’

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। কয়েক দফা বাড়িয়ে আগামী ৩১ আগস্ট পর্যন্ত ছুটি কার্যকর রয়েছে।

করোনার কারণে এ বছর প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে স্কুলে স্কুলে বার্ষিক পরীক্ষা নিয়ে মূল্যায়ন করা হবে। এজন্য পঞ্চমের শিক্ষার্থীরা বৃত্তিও পাবে না। তবে চালু থাকবে উপবৃত্তি। অবশ্য অষ্টমের জেএসসি-জেডিসি পরীক্ষার বিষয়ে এখনো সিদ্ধান্ত আসেনি। নভেম্বরে পঞ্চম ও অষ্টমের সমাপনী পরীক্ষা হওয়ার কথা ছিল।

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত রয়েছে। গত ১ এপ্রিল থেকে এই পরীক্ষা শুরুর কথা ছিল। এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর করোনার কারণে একাদশ শ্রেণিতে দেরিতে হলেও গত ৯ আগস্ট থেকে অনলাইনে ভর্তি কার্যক্রম চলছে। উচ্চ শিক্ষাস্তরে অনলাইনে সীমিত পরিসরে ক্লাস চালু করেছে কিছু কিছু বিশ্ববিদ্যালয়।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা