ছবি : সংগৃহিত
শিক্ষা
দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

কক্সবাজার মডেল হাই স্কুল চ্যাম্পিয়ন

এম.এ আজিজ রাসেল: কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা। যা জেলা প্রশাসনের সহযোগিতায় বাস্তবায়ন করে দুর্নীতি প্রতিরোধ কমিটি কক্সবাজার।

আরও পড়ুন: খাগড়াছড়িতে সাংবাদিকদের উপর হামলা

মঙ্গলবার (১৮ জুলাই) বিকালে পাবলিক লাইব্রেরীর শহীদ সুভাষ হলে দুর্নীতি দমন কমিশন এই প্রতিযোগিতার আয়োজন করে।

এবার বিতর্কের বিষয় ছিল "যে কোন রাষ্ট্রের উন্নয়নের পক্ষে দুর্নীতিই প্রধান অন্তরায়"। এতে পক্ষে অংশ নেয় কক্সবাজার মডেল হাই স্কুল। বিপক্ষে অংশ নেয় কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতায় ২৪২ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয় কক্সবাজার মডেল হাই স্কুল। ২১৭.৫ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয় কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়।

আরও পড়ুন: গাইবান্ধা-কুড়িগ্রামবাসীর স্বপ্নের সেতু দৃশ্যমান

এছাড়া ১০৯ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন দলের শ্রেষ্ঠ বিতার্কিক হন সিদরাতুল মুনতাহা সোহা। পক্ষ দল অর্থাৎ কক্সবাজার মডেল হাই স্কুলের দলনেতা তিনি। এছাড়া পক্ষ দলের অন্য দু’জন বিতার্কিক হলেন সামিয়া জান্নাত আরিবা, তাফান্নুম শুহরাত।

বিপক্ষ দল অর্থাৎ কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের বিতার্কিকরা হলেন, নাভিদ মোহাম্মদ আবতাহি, সৈয়দ মুনতাসির হক শুভ, ইনতিসার মোহাম্মদ আবরার নিহাল।

প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিতে পেরে খুশি বিতার্কিকরা।

আরও পড়ুন: বিএনপির দ্বিতীয় দিনের পদযাত্রা শুরু

প্রতিযোগিতায় মডারেটর ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ দুর্নীতি প্রতিরোধ কমিটি কক্সবাজারের সভাপতি অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী।

দুর্নীতি দমন কমিশন কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জসিমউদ্দীন বকুলের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক তাপ্তি চাকমা, জেলা শিক্ষা কর্মকর্তা ও দুপ্রক সদস্য নাছির উদ্দিন, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দুপ্রক সদস্য মুজিবুল ইসলাম, দুপ্রক সদস্য সাংবাদিক জাহেদ সরওয়ার সোহেল, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামমোহন সেন, কক্সবাজার মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী, দুপ্রক সহসভাপতি এড. প্রতিভা দাশ, মোহাম্মদ আলী, দুপ্রক সদস্য উদয় শঙ্কর পাল মিঠু এবং অধ্যাপক রোমেনা আক্তার।

আরও পড়ুন: সড়কে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সিটি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান শরমিন সিদ্দীকা লিমা, কক্সবাজার জেলা শিক্ষা কর্মকর্তা নাছির উদ্দীন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সোহেল ইকবাল।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা