শিক্ষা

করোনার বিধি-নিষেধ মেনে চলার আহ্বান খুলনা সিটি মেয়রের

নিজস্ব প্রতিবেদক:

মোংলা (বাগেরহাট): চলমান করোনাকালে সকলকে সচেতন থেকে, বিধি-নিষেধ মেনে অবশ্যই মাস্ক ব্যবহারের আহ্বান জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয়ের নবনির্মিত চারতলা আইসিটি ভবনের উদ্বোধনকালে এ আহ্বান জানান তিনি।

কলেজ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মেয়র খালেক বলেন, ‘সচেতনতাই করোনা থেকে রক্ষা পাওয়ার মূল উপায়। তাই সরকারি নির্দেশনা মেনে চলাফেরা করতে হবে।’

দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তুষার কুমার গাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এম এ আনোয়ার কুদ্দুস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান নিখিল চন্দ্র রায় ও মিঠাখালী ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা