ছবি: সংগৃহীত
শিক্ষা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ৬ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিভিন্ন বিভাগের ৬ জন শিক্ষার্থীকে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯’-এর জন্য মনোনীত করা হয়েছে। স্নাতকে রেকর্ড নম্বর পেয়ে উত্তীর্ণ হওয়ায় তারা মনোনীত হন।

আরও পড়ুন : দুপুরে এলপিজির নতুন মূল্য ঘোষণা

মঙ্গলবার (২ মে) বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কার্যালয়ের প্রধান আহমেদ সুমন এ তথ্য জানিয়েছেন।

গত রোববার (৩০ এপ্রিল) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশনের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

আরও পড়ুন : বুটেক্সের নতুন উপাচার্য ড. শাহ্ আলিমুজ্জামান

এতে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯’-এর জন্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৭৮ জন শিক্ষার্থীর প্রাথমিকভাবে মনোনীত হওয়ার বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউজিসি কর্তৃক প্রবর্তিত 'প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯' প্রদান অনুষ্ঠানের নিমিত্তে কমিশনের বিদ্যমান প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান সংক্রান্ত নীতিমালার আলোকে নির্ধারিত ফরমে শিক্ষার্থী মনোনয়নের আহ্বানের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়সমূহ থেকে প্রাপ্ত মনোনীত প্রার্থীদের আবেদন যাচাই-বাছাই পূর্বক কমিশন কর্তৃপক্ষ ১৭৮ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচন করেছে।

আরও পড়ুন : ফেইসবুকে পোস্ট করে বিপাকে অধ্যাপক

স্বর্ণপদক পাওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থী হলেন- কলা ও মানবিকী অনুষদ থেকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের মৌসুমি আক্তার (সিজিপিএ ৩.৮), গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ থেকে পরিবেশ বিজ্ঞান বিভাগের বিউটি আক্তার (সিজিপিএ ৩.৯১), সমাজবিজ্ঞান অনুষদ থেকে অর্থনীতি বিভাগের মারুফাতুন নাহার (সিজিপিএ ৩.৯৬), জীববিজ্ঞান অনুষদ থেকে অণুজীববিজ্ঞান বিভাগের মুমতারিন জান্নাত ঐশী (৩.৯৫), ব্যাবসায় শিক্ষা অনুষদ থেকে মার্কেটিং বিভাগের রাবেয়া জান্নাত (৩.৯৩), আইন অনুষদ থেকে আইন ও বিচার বিভাগের লিমা আক্তার (৩.৮১)।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা