ছবি: সংগৃহীত
শিক্ষা

বেসরকারি মেডিকেলে ভর্তির নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ভর্তিতে বেশ কিছু নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

আরও পড়ুন : গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

জানা গেছে, সরকারি মেডিকেল কলেজে ভর্তি প্রক্রিয়া শেষে পরবর্তীতে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১০ মার্চ ২০২৩ তারিখে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের একই সাথে একই প্রশ্নপত্রে এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সরকারি মেডিকেল কলেজে ভর্তি প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পর বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি প্রক্রিয়া শুরুর লক্ষ্যে যথাসময়ে বিজ্ঞপ্তি জারি করা হবে।

আরও পড়ুন : আ’লীগ নেতাকে গুলি করে হত্যা

বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির নির্দেশনা-

১. প্রস্তুতকৃত জাতীয় মেধা তালিকার ৩৪ হাজার ৮৩৫ মেধাক্রম পর্যন্ত শিক্ষার্থীরা বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির আবেদন করতে পারবেন। ভর্তিচ্ছুদের আবেদন টেলিটক বাংলাদেশ লিমিডেটের মাধ্যমে অনলাইনে গ্রহণ করা হবে। আবেদনপত্র দাখিলের ফি ১০০০ টাকা। আবেদন দাখিলের সময় তালিকা থেকে স্বীকৃত সব বেসরকারি মেডিকেল কলেজের পছন্দক্রম উল্লেখ করতে হবে।

২. আবেদন দাখিলের নির্ধারিত সময়ের পর প্রার্থী মেধাক্রম ও পছন্দক্রম অনুযায়ী কোনো মেডিকেল কলেজে ভর্তির সুযোগপ্রাপ্ত হবেন, তা প্রার্থীকে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়া নির্বাচিত প্রার্থীদের কলেজ ভিত্তিক তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আরও পড়ুন : টাঙ্গাইলে স্পিরিট পানে পাঁচজনের মৃত্যু

৩. বেসরকারি মেডিকেল কলেজে মেধাবী ও অসচ্ছল কোটায় শিক্ষার্থী ভর্তিতে অনলাইন আবেদনে যাচিত তথ্য দিতে হবে। এ কোটায় আবেদনকারীরা শুধুমাত্র মেধাবী-অসচ্ছল কোটার আসনসমূহের জন্য বিবেচিত হবেন, সাধারণ কোটায় আবেদন করতে পারবেন না।

৪. মেধাবী-অসচ্ছল কোটায় ভর্তিচ্ছুদের দালিলিক প্রমাণ মিথ্যা বা ভুল প্রমাণিত হলে আবেদনপত্র বাতিল হবে। উল্লেখ্য, বেসরকারি মেডিকেল কলেজের ৫ শতাংশ আসন মেধাবী-অসচ্ছল শিক্ষার্থী দের জন্য সংরক্ষিত রয়েছে।

আরও পড়ুন : বান্দরবানের থানচি বাজারে অগ্নিকাণ্ড

৫. কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল প্রণীত মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৩ এর কোনো শর্ত ভঙ্গ করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমোদন বাতিল করা হবে। কোনো প্রতিষ্ঠানেই অনুমোদিত আসনের অতিরিক্ত কিংবা নীতিমালায় বর্ণিত প্রক্রিয়ার বাইরে শিক্ষার্থী ভর্তি করা যাবে না।

৬. বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি প্রক্রিয়ায় ব্যবহৃত কোনো তথ্য মিথ্যা বা ভুল প্রমাণিত হলে তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীর ভর্তি বাতিল করাসহ আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা