শিক্ষা

নিয়োগের মুলা ঝুলিয়ে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ

শওকত জামান, জামালপুর: জামালপুরে শাহজামাল নিম্ন মাধ্যমিক একাডেমির প্রধান শিক্ষক আখতারুজ্জামানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও শিক্ষক নিয়োগ দেয়ার নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: সায়েন্সল্যাবের ভবনে বিস্ফোরণ, নিহত ৩

জানা যায়, অনিয়ম দুর্নীতি ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে শাহজামাল নিম্ন মাধ্যমিক একাডেমি। প্রক্সি শিক্ষক দিয়ে চালাচ্ছে বিদ্যালয় পরিচালনা। অফিস কক্ষে হাজিরা খাতা, রেজুলেশন খাতা ও মুভমেন্ট না থাকাসহ রয়েছে নানা অনিয়মের অভিযোগ। সরকারী নির্দেশনা উপেক্ষা করে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেনি।

এই প্রধান শিক্ষক একসময় জামায়াত ইসলামী নামে রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে হিজবুত তাওহিদের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। বিদ্যালয় সংশ্লিষ্ট নানাজনের সাথে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।

শিক্ষক নিয়েগের মুলা ঝুলিয়ে বেশকজনের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এমপিও ভুক্তি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের নিয়োগ দেয়ার এখতিয়ার না থাকলেও তিনি শাম্মী ও শওকত নামে দুইজনকে সহকারী শিক্ষক পদে চাকুরি দেয়ার কথা বলে ১২ লাখ টাকা দাবি করেন। তারা ৬লাখ টাকা প্রধান শিক্ষকের হাতে তুলে দিয়েছেন। অফিস সহকারী পদে ওই বিদ্যালয়ে ১৩ বছর ধরে চাকুরি করেছেন রাসেল মাহমুদ। এমপিও ভুক্তির পর চাকুরী স্থায়ী করার জন্য ৬লাখ টাকা দাবি করেন। রাসেল ৫লাখ টাকা স্বীকার করে প্রাথমিক পর্যায়ে ৬৫ হাজার টাকা জমা দেন। তাকে চাকুরী খেকে অব্যহতি দিয়ে বেশী টাকার বিনিময়ে অন্য একজনকে চাকুরি দেন বলে অভিযোগ করেছে রাসেল মাহমুদ। এছাড়াও আরো অনেকের কাছে এমনিভাবে নিয়োগ দেয়ার নামে টাকা হাতিয়ে নিয়েছে।

সহকারী শিক্ষক আরমান হোসেন বলেন, সহকারী শিক্ষক পদে চার বছর চাকুরি করেছি। বিদ্যালয় এমপিও ভুক্তির পর চাকুরি স্থায়ী করণেন কথা বলে প্রধান শিক্ষক আখতারুজ্জামান আমার কাছে ৬লাখ টাকা দাবি করে। আমি ৩৫ হাজার টাকা দিয়েছি। বাকি টাকা না দেয়ায় আমাকে চাকুরি থেকে অব্যহতি দিয়েছে।

আরও পড়ুন: নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ

প্রধান শিক্ষক আখতারুজ্জামান বলেন, শিক্ষক ও অফিস সহকারী পদে নিয়োগের জন্য যাদের কাছে টাকা নিয়েছি তাদের টাকা স্কুলের কাজে ব্যবহার করেছি। তাদের সকলের টাকা আমি ফিরিয়ে দিবো। স্কুলে নিরাপত্তা না থাকায় হাজিরা খাতা, রেজুলেশন খাতা ও মুভমেন্ট খাতাসহ অন্যান্য ডকুমেন্ট তার বাড়িতে রাখে বলে স্বীকার করেন তিনি।

তবে তার বিরুদ্ধে অন্যসব অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন এই শিক্ষক।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন বলেন, প্রধান শিক্ষকের নামে নানা অনিয়মের অভিযোগ আমার কাছে আসলে তাকে প্রথমে মৌখিকভাবে সর্তক করেছি। তারপরেও অনিয়ম, দুর্নীতি ও স্কুল অব্যবস্থাপনা অব্যাহত থাকায় একাধিকবার কারন দর্শনো নোটিশ দিয়েছি। কিন্তু কারান দর্শানোর কোন জবাব দেয়নি। তার মতো মনগড়াভাবে বিদ্যালয় পরিচালনা করে আসছে। এ বিষয়ে ম্যানেজিং কমিটির পক্ষ থেকে উপজেলা ও জেলা শিক্ষা অফিসকে অবহতি করলেও তারা কোন পদক্ষেপ নেয়নি।

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার ছানোয়ার হোসেন বলেন, প্রধান শিক্ষকের এসব বিষয় নিয়ে বিদ্যালয় পরিদর্শন করেছিলাম। তার অনিয়ম দুর্নীতির অব্যবস্থাপনা নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। তবে বেসরকারি বিদ্যালয়ের কেউ অনিয়ম ও দুর্নীতি করলে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার ম্যানেজিং কমিটির। ম্যানেজিং কমিটি তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে বলে আমাকে জানিয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা