শিক্ষা

দেশের উচ্চশিক্ষা আউট অব কন্ট্রোল 

সান নিউজ ডেস্ক: শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর প্রণীত শিক্ষানীতি থেকে দেশের শিক্ষা খাত যোজন দূরে চলে গেছে। বর্তমানে উচ্চ শিক্ষা খাত আউট অব কন্ট্রোল এডুকেশন সেক্টরে পরিণত হয়েছে। উচ্চশিক্ষা যখন গণশিক্ষা হয়ে যায়, তখন তা শিক্ষার্থীর জন্য অপকার বয়ে আনে। কেননা একজন শিক্ষার্থী সাধারণ উচ্চশিক্ষা নিয়ে কোনো ধরনের দক্ষতা তৈরি করতে পারে না। তাকে অকর্মণ্য ও বেকার জীবন বেছে নিতে হতে হয়।

আরও পড়ুন: আমিরাতকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি (বিএসএমআরএমইউ) আয়োজিত ‘ইউএন ডিকেড অব ওশান সায়েন্স-ইম্পেরেটিভস ফর বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে এ মন্তব্য করেন তিনি। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল (অব.)।

অনুষ্ঠানে ‘এনইলাস্ট্রেটিভ জার্নাল অন ওশান সায়েন্স’ শীর্ষক একটি বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। সেমিনারে ভারত, পর্তুগাল, নেদারল্যান্ডস, ইংল্যান্ড এবং স্বাগতিক বাংলাদেশের মেরিটাইম বিশেষজ্ঞ ও শিক্ষাবিদরা তাদের মূল্যবান প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার এডমিরাল এম খোরশেদ আলম (অব.)।

আরও পড়ুন: বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান নির্বাচিত পিন্টু

মহিবুল হাসান বলেন, বঙ্গবন্ধুর যে শিক্ষানীতি ছিল, যেখানে বিশেষায়িত শিক্ষা থাকবে, বৃত্তিমূলক শিক্ষা থাকবে, গবেষণামূলক প্রতিষ্ঠান থাকবে। চারটি জেনারেল বিশ্ববিদ্যালয়, একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় করে এগিয়ে যাওয়ার চমৎকার পরিকল্পনা ছিল। সেখান থেকে যোজন যোজন দূরে গিয়ে একটা আউট অব কন্ট্রোল হায়ার এডুকেশন সেক্টর তৈরি হয়ে গেছে। যারাই ক্ষমতায় এসেছে সস্তা জনপ্রিয়তার জন্য সেগুলোতে কেউ চোখ দেয়নি।

বিএসএমআরএমইউকে বিশেষায়িত শিক্ষার দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে শিক্ষা উপমন্ত্রী বলেন, যা অন্য যায়গায় পড়াচ্ছে আমি তা পড়ালাম। আমি ডিপার্টমেন্ট বাড়ালাম, এখানে কিছু লোক নিয়োগ হলো। এগুলো আমাদের দেশের কমন টেন্ডেসি আছে। নামে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সেখানে বিজ্ঞান নেই প্রযুক্তিও নেই। এমন ও ঘটনা ঘটেছে। ল্যাবের বিষয়ে আমরা আলোচনা কম করছি কিন্তু কতজন নিয়োগ পাবে, অর্গানোগ্রাম কীভাবে পাস হবে সেগুলো নিয়ে বেশি আলোচনা হচ্ছে।

আরও পড়ুন: বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান নির্বাচিত পিন্টু

তিনি আরও বলেন, সুনীল অর্থনীতিতে সফল হতে হলে মেরিটাইম বিশ্ববিদ্যালয়কে নেতৃত্বের ভূমিকায় আসতে হবে। শিক্ষার্থীরা পলিসি লিডারশিপে যেন ভূমিকা রাখতে পারে সেই ব্যবস্থা নিতে হবে। সাবজেক্টের পর সাবজেক্ট, ডিপার্টমেন্টের পর ডিপার্টমেন্ট খুলে দিলাম সেটা যেন না হয়। সরকার এখানে গণশিক্ষার জন্য বিনিয়োগ করছে না, বিশেষায়িত শিক্ষার জন্য বিনিয়োগ করছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা