ইবির ৭২ শতাংশ আসনই ফাঁকা
শিক্ষা

ইবির ৭২ শতাংশ আসনই ফাঁকা

ইবি প্রতিনিধি : ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ১ম মেধাতালিকার আলোকে ভর্তি কার্যক্রম শেষ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়। এতে মাত্র ৫৫৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি হয়েছেন। যা মোটে ২৮ শতাংশ।

আরও পড়ুন : ঈশ্বরগঞ্জে ডিজিটাল মেলা অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় আইসিটি সেলের পরিচালক ও ভর্তি পরীক্ষা টেকনিক্যাল কমিটির প্রধান অধ্যাপক ড. আহসান-উল-আম্বিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, তিন ইউনিটে বিশ্ববিদ্যালয়ে মোট ১৯৯০ টি সিট রয়েছে। সিটপ্রতি ২১ জন করে মোট আবেদন জমা পড়ে ৪২ হাজার ৪২৯ টি। পরে গত ২৯ অক্টোবর প্রথম মেধাতালিকা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন : ভালুকায় বাসচাপায় নিহত ১

সে আলোকে ৭ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত প্রথম মেধা তালিকার ভর্তি কার্যক্রম চলে। এতে ‘এ’ ইউনিটে ২২৬, ‘বি’ ইউনিটে ১৮৬ এবং ‘সি’ ইউনিটে ১৪২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি হয়েছেন। বর্তমানে ১৪৩৭টি আসন ফাঁকা রয়েছে। যা ৭২ শতাংশ।

এদিকে দ্বিতীয় মেধাতালিকা আগামী ১৫ তারিখের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ভর্তি পরীক্ষা কমিটির প্রধান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা