শিক্ষা

শেখ হাসিনা মেডিকেল কলেজে অনিদিষ্টকালের ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক (হবিগঞ্জ): হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজে অনিদিষ্টকালের ধর্মঘট ডেকেছে সাধারণ শিক্ষার্থীরা। স্থায়ী ক্যাম্পাসসহ ১২ দফা দাবীতে আয়োজিত মানববন্ধন থেকে এ অনিদিষ্টকালের ধর্মঘট ঘোষণা করা হয়।

আরও পড়ুন : প্রবাসী বাবাকে খুন করল ছেলে

আজ রোববার অস্থায়ী কলেজ ক্যাম্পাসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আব্দুল্লা আল মুশাহিদ এর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন আজমাইন রেজওয়ান, মোঃ আল আকশ, সৈয়দ মোঃ শাকিল আহমেদ, প্রীতম অন্তর , মোঃ ফয়জুন নেসা জুই, রাবেয়া সুলতানা , তানজিলা নার্গিস সুইটি, সানজিদা আক্তার তামান্না, খন্দকার ইফরাদ বিনতে আমান, আকিব মাহমুদ, শাহনেওয়াজ রাফি, সাজিদুল হাসান, তাসনিমুর রিয়াজ প্রমুখ।

বক্তরা বলেন- দীর্ঘ ৫ বছর পূর্বে প্রধানমন্ত্রীর নামে এ মেডিকল কলেজ হলেও এখানো স্থায়ী ক্যাম্পাস নির্মাণ হয়নি। পরে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হলেও সেখানে স্থায়ী ক্যাম্পাসে পাঠদান চলছে। এছাড়াও শিক্ষক সংকট থাকায় লেখাপড়ায় মারাত্মকভাবে বিঘ্ন ঘটছে । মানববন্ধন থেকে আগামীকাল থেকে দাবী না মানা পর্যন্ত প্রতিদিন ১০ টা থেকে ১২ টা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেয়া হয়।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক. পুলিশ সুপার ও কলেজ অধ্যক্ষ বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
স্থায়ী ক্যাম্পাস ছাড়া অন্যান্য দাবীগুলো হলোঃ

০১। হোষ্টেলে প্রতিটি শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা ও প্রয়োজনীয় সুযোগ- সুবিধা নিশ্চিত করা।
০২। অস্থায়ী ক্যাম্পাসে পর্যাপ্ত পরিমাণ ক্লাসরুমে ও সরঞ্জামাদীর ব্যবস্থা করা।
০৩। শিক্ষক সংকট নিরসন করা।
০৪। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংখ্যক তৃতীয় ও চতুর্থ শ্রেনীর কর্মচারীর নিয়োগ।
০৫। সিএ/ রেজিষ্টার দ্রুত নিয়োগ
০৬। প্রতিটি ফেজ এর সবগুলো বিভাগ পূর্ণাঙ্গরূপে চালু।
০৭। বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ ল্যাব ও টেকনিশিয়ানের ব্যবস্থা করা।
০৮। কলেজ প্রাঙ্গনে ষ্টুডেন্ট ও ডক্টও ক্যাফেটেরিয়া স্থাপন।
০৯। মৌসুম ভিত্তিক ও বার্ষিক ত্রীড়া প্রতিযোগীতার আয়োজন করা।
১০। ক্রীড়া কমিটি গঠন ও খেলাধুলার সামগ্রী হস্তান্তর করা
১১। লাইব্রেরী সম্প্রাসারণ করা হয়।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালের ২৯ নবেম্বর হবিগঞ্জ নতুন মাঠে এক জনসভায় হবিগঞ্জে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ঘোষণা দেন। ২০১৫ সালের ১২ জানুয়ারি ৫০ জন ছাত্র ছাত্রীকে ভর্তির জন্য প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়। ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে কলেজটির প্রথম অধ্যক্ষ হিসেবে ডা. মো. আবু সুফিয়ানকে নিয়োগ দেয়া হয়। কিন্তু ক্লাস নেয়ার জন্য স্থান না পাওয়ায় তখন কোন শিক্ষার্থী ভর্তির জন্য অনুমোদন পায়নি। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ৫১ জন শিক্ষার্থী, যার মধ্যে ১৮ জন ছাত্র এবং ৩৩ জন ছাত্রী, নিয়ে কলেজটির শিক্ষা কার্যক্রম শুরু হয়। বর্তমানে হবিগঞ্জ সদর আধুনিক হাসাপাতালের বহুতল ভবনে এ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা