শিক্ষা

ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট’র লোগো উন্মোচন রবিবার

জান্নাত জাহান জুঁই, নজরুল বিশ্ববিদ্যালয়: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কতৃক আয়োজিত হতে যাচ্ছে ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট-২০২২। প্রতিবছরই বিভিন্ন ক্যাম্পাসের সাংবাদিক সংগঠন এ আয়োজন করে থাকে, এবারের আয়োজক হিসেবে থাকছে কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু রোববার

আগামী ৫ ও ৬ নভেম্বর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে এবং আগামীকাল ১১ সেপ্টেম্বর (রবিবার) বিকাল ৪টায় লোগো উন্মোচিত হবে। আয়োজনটিতে লোগো উন্মোচন করবেন ডয়চে ভেলে বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

এ বিষয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি নিহার সরকার অংকুর বলেন, আমরা সকল কিছুর উর্ধ্বে উঠে ক্যাম্পাস পর্যায়ে যারা সাংবাদিকতা করছে তাদের মিলন মেলায় পরিণত করতে চাই এই ফেস্টটিকে।

যেখানে ৪ শতাধিক সংবাদকর্মী অংশ নেবে। কেবল উৎসব নয় ক্যাম্পাস সাংবাদিকতার সম্ভাবনা ও সংকট নিয়েও আলোচনা হবে। পাশাপাশি সংকট উত্তরনেও ভাবনা সৃষ্টি করবে এই জার্নালিজম ফেস্ট। এই ফেস্ট থেকে ৬ জন সাংবাদিককে পুরষ্কৃতও করা হবে ২ ক্যাটাগরিতে। সব মিলিয়ে একটি সম্ভাবনার প্রতীক হয়ে উঠার পথেই এবারের ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট ২০২২।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিফাত শাহরিয়ার প্রিয়ান বলেন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের আয়োজনে এবারের ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিস্ট ফেস্ট-২০২২ উদযাপন উপলক্ষ্যে সকল ক্যাম্পাস সংবাদকর্মীদের শুভেচ্ছা ও ভালবাসা জানাই। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যাদের সহযোগিতায় ফেস্টটি বাস্তবায়নের পথে অগ্রসর হচ্ছে।

তিনি আরও বলেন, আমাদের প্রত্যাশা, এই আয়োজনের মাধ্যমে সকল ক্যাম্পাস সংবাদকর্মীদের মধ্যে সম্পর্কের উন্নয়ন, সহযোগিতা বাড়বে। আমাদের আয়োজনটি ক্যাম্পাস সাংবাদিকতায় ইতিবাচক প্রভাব বিস্তারের মাধ্যমে সৃজনশীল কাজের অনুপ্রেরণা দিয়ে সামনের দিকে আরও ধাবিত করবে বলে মনে করি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা