শিক্ষা

তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: তরুণ লেখকদের সংগঠন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শাখার ২০২২-২৩ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন: সেই ভাইরাল শিক্ষিকার আত্মহত্যা

রোববার (১৪ আগস্ট) বশেমুরবিপ্রবি শাখার সভাপতি মুহম্মদ সজীব প্রধান ও সাধারণ সম্পাদক জুবায়েদ মোস্তফা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের গঠনতন্ত্র অনুযায়ী ২০২১-২২ কার্যনির্বাহী পরিষদের বশেমুরবিপ্রবি শাখার সদ্য সাবেক সভাপতি 'আর এস মাহমুদ হাসান' ২০২২-২৩ কার্যবর্ষের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে গত ১০ আগস্ট বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি নেজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. ইসরাফিল আলম রাফিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বশেমুরবিপ্রবি শাখার ২০২২-২৩ কার্যবর্ষের জন্য আইন বিভাগের শিক্ষার্থী মুহম্মদ সজীব প্রধানকে সভাপতি এবং লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী জুবায়েদ মোস্তফাকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। এসময় তাদের আগামী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা প্রদানের নির্দেশ দেয়া হয়। সেই নোটিশের পরিপ্রেক্ষিতে আজ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সেই ভাইরাল শিক্ষিকার আত্মহত্যা

আগামী এক বছরের জন্য গঠিত কমিটিতে অন্যান্যরা হলেন- সহ সভাপতি মুহিববুল্লাহ হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক নাদিম মাহমুদ, অর্থ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক মোঃ জান্নাতুল নাঈম, উপ দপ্তর সম্পাদক মোঃ আশরাফুল হক রাকিব, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সিফাত রাকা, সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার আশা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সিরাজুম মনিরা এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম।

এছাড়া সম্পাদকীয় পর্ষদ এর দায়িত্বে আছেন রেহেনুমা সেহেলী কবির ও মোহাঃ সাইফুল্লাহ।

আরও পড়ুন: সেই শিক্ষিকার মৃত্যু রহস্যজনক

প্রসঙ্গত, 'সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিষ্ঠা লাভ করে তরুণদের লেখার সংগঠন ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’। বর্তমানে দেশের ১৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে সংগঠনটি। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক বিভিন্ন সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে সংগঠনটি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা