ছবি: সংগৃহীত
শিক্ষা

ঢাবি গণতান্ত্রিক মূল্যবোধের লালনকেন্দ্র

সান নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কে কোন সংগঠন করবে, কোন সংগঠন করবে না এটা তাদের একবারেই নিজস্ব বিষয়। আমরা গণতান্ত্রিক মূল্যবোধে গভীরভাবে বিশ্বাস করি।

আরও পড়ুন: হজের সময় দেশের মর্যাদা রক্ষা করতে হবে

শুক্রবার (৩ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্র, অসাম্প্রদায়িক চেতনা, মানবিকতা এগুলোর পরিচর্যা ও লালন কেন্দ্র। এখানে শিক্ষার্থীদের দল-মত-আদর্শ পোষণ করার এখতিয়ার আছে।

উপাচার্য বলেন, আমরা আশা করি- অনুপ্রাণিত করি যারা মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, জাতির পিতা বঙ্গবন্ধুর যে আদর্শ সে আদর্শকে যারাই ধারণ করবে তাদের জন্য এই বিশ্ববিদ্যালয় অবাধ বিচরণ কেন্দ্র।

‘আমাদের শিক্ষার্থীরা নিয়মিত শ্রেণি কার্যক্রম পরীক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে তাদের একাডেমিক জীবন সমাপ্ত করে দেশ জাতি ও তাদের পরিবারের কল্যাণে কাজ করতে খুবই উদ্যোগী। এটা আমাদের জন্য আশাব্যঞ্জক বিষয়।’

আরও পড়ুন: বদলে গেল তুরস্কের নাম

ডাকসুর বিষয়ে উপাচার্য বলেন, ডাকসু একটি প্রত্যাশিত বিষয়। আপনারা যেমন প্রত্যাশা করেন আমরাও এটি প্রত্যাশা করি। নেতৃত্ব নেতৃত্ব বিকাশের জন্য এটা খুবই জরুরি। যখন সুন্দর একটি পরিবেশ ও সবাই এক জায়গায় বুঝতে পারব তখন বিগত সময়ের মতো আবারও আমরা ডাকসু নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে পারব।

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের আটটি বিভাগে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে দাবি করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা