শিক্ষা

এইচএসসির ফরম পূরণ শুরু

সান নিউজ ডেস্ক: আগামী ৮ জুন থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে। তবে অনলাইনে ফি জমা দেয়া যাবে ২৩ জুন পর্যন্ত। এর জন্য সম্ভাব্য পরীক্ষার্থীর তালিকা প্রকাশ করা হবে আগামী ৭ জুন।

আরও পড়ুন: তিস্তা চুক্তি আটকে আছে, এটা লজ্জার

সোমবার (৩০ মে) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলামের সই করা অফিস আদেশে এ তথ্য জানা যায়।

বলা হয়েছে, আগামী ৮ জুন থেকে শুরু করে ২২ জুনের মধ্যে অনলাইনে ফরম পূরণ সম্পন্ন করতে হবে। শিক্ষার্থীদের তথ্যসংবলিত সম্ভাব্য তালিকা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আগামী ৭ জুন প্রকাশ করা হবে।

রেজিস্ট্রেশন ফি: বিজ্ঞান বিষয়ের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি ২ হাজার ৩৩০ টাকা, ব্যবসায় শিক্ষা ও মানবিক ১ হাজার ৭৭০টাকা নির্ধারণ করা হয়েছে।

কোনো শিক্ষার্থীর প্রথম ও দ্বিতীয় বর্ষ মিলে সর্বমোট ২৪ মাসের বেশি বেতন নেয়া যাবে না। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোনো অবস্থায় নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। এ-সংক্রান্ত কোনো তথ্য দৃষ্টিগোচর হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ফরম পূরণ প্যানেল বন্ধ করাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

জিপিএ উন্নয়ন: যে সব পরীক্ষার্থী ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ এর কম পেয়েছে তারা জিপিএ উন্নয়নের জন্য পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। তবে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে ২০২২ এইচএসসি পরীক্ষায় নির্ধারিত সকল বিষয়ে পরীক্ষা দিতে হবে। জিপিএ উন্নয়নের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নবায়ন করা যাবে না।

যেসব পরীক্ষার্থী এক/দুই বিষয়ের পরীক্ষা দিয়ে ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা কখনই জিপিএ উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

পরীক্ষার সিলেবাস: এইচএসসিতে একটি বিষয় (তথ্য ও যোগাযোগপ্রযুক্তি) বাদ দেয়া হয়েছে। বাদ দেয়া বিষয়গুলোতে গতবারের মতো এবারও সাবজেক্ট ম্যাপিং করে নম্বর দেয়া হবে। অর্থাৎ শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি গ্রুপভিত্তিক নৈর্বাচনিক তিন বিষয় ও ঐচ্ছিক একটি বিষয়ে পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষার সময় ২ ঘণ্টা।

আরও পড়ুন: এগিয়ে চলছে মেট্রোরেল

অন্যান্য তথ্য

(ক) যে সব পরীক্ষার্থী ২০১৯/২০২০/২০২১ সালের এইচএসসি পরীক্ষায় এক/দুই বিষয়ে (চতুর্থ বিষয় বাদে) অকৃতকার্য/অনুপস্থিত হয়েছে, রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে তারা ২০২২ সালে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য/অনুপস্থিত বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আংশিক বিষয়ে অংশগ্রহণকারী পরীক্ষার্থীগণ কখনই চতুর্থ বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তবে পরীক্ষার্থীগণ ইচ্ছা করলে এক/দুই বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ না করে চতুর্থ বিষয়সহ ২০২২ সালের এইচএসসি পরীক্ষার জন্য নির্ধারিত সকল বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

(খ) শুধুমাত্র তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অকৃতকার্য পরীক্ষার্থীকে অবশ্যই ফরমপূরণ করতে হবে। ফরমপূরণ ব্যতীত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অকৃতকার্য পরীক্ষার্থীর ফলাফল প্রকাশের সুযোগ নেই।

(গ) ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য/অনুপস্থিত প্রাইভেট পরীক্ষার্থীগণ ২০২২ সালের এক বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

(ঘ) যে সব পরীক্ষার্থী ২০১৯/২০২১ সালের এইচএসসি পরীক্ষায় এক/দুই বিষয়ে অকৃতকার্য/অনুপস্থিত হয়ে, ২০১৯/২০২১ সালে এইচএসসি পরীক্ষায় ঐ এক/দুই বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণকালে বহিষ্কার অথবা অভিযুক্ত হয়েছে এবং শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ২০১৯/২০২১ সালের পরীক্ষা বাতিল হয়েছে, রেজিস্ট্রেশনের মেয়াদ থাকলে তারা ২০২২ সালের সকল/এক/দুই বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা