শিক্ষা

বেরোবি হল প্রভোস্টের বিরুদ্ধে বিক্ষোভ

সান নিউজ ডেস্ক: ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল প্রভোস্টের পদত্যাগ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগসহ ১২ দফা দাবিতে বিক্ষোভ করেছেন ছাত্রীরা।

আরও পড়ুন: প্রতিহিংসার রাজনীতি করবো না

শনিবার (৯ এপ্রিল) রাত ৯টায় হলের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন তারা। পরে রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে প্রক্টর গোলাম রব্বানী ও ছাত্র উপদেষ্টা নূরুজ্জামান খান সমস্যা সমাধানের আশ্বাস দিলে বিক্ষুব্ধ ছাত্রীরা হলে ফিরে যান।

বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, ‘দীর্ঘদিন থেকেই হলে প্রায় সময়ই বিদ্যুৎ থাকে না, এতে করে শিক্ষার্থীদের পড়াশোনায় অনেক সমস্যা হয়। এছাড়া হলের ডাইনিংয়ের খাবারের মান খারাপ হওয়ায় শিক্ষার্থীদের বাধ্য হয়েই রান্না করতে হয়। কিন্তু বিদ্যুৎ না থাকায় প্রায় সময়ই বাইরে খাবার খেতে হয়। তাই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, ডাইনিংয়ে খাবারের মান বৃদ্ধিতে ভর্তুকি দেওয়া, ইন্টারনেট সংযোগ, হলের কর্মকর্তা-কর্মচারীদের দুর্ব্যবহারের প্রতিকারসহ বিভিন্ন সমস্যার সমাধান চেয়ে দীর্ঘদিন থেকে হল প্রভোস্ট তানিয়া তোফাজের কাছে অভিযোগ জানালেও কোনো সমাধান করেননি।’

আরও পড়ুন: প্রধানমন্ত্রী ইমরান খানের পরাজয়

তারা আরও বলেন, ‘প্রতিদিনের মতো শনিবারও সন্ধ্যায় সমস্যা সমাধানের জন্য প্রভোস্টকে ফোন করলে শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এজন্য প্রভোস্ট তানিয়া তোফাজের পদত্যাগসহ ১২ দফা দাবি পূরণে আমরা বিক্ষোভে নামি।’

বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, ‘হলের কোনো সমস্যাতেই প্রভোস্টের সহযোগিতা পাওয়া যায় না। তিনি প্রায়ই শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। পাশাপাশি কোনো বিষয়ে হলের কর্মকর্তা ও কর্মচারীদের বললে তারাও কোনো অভিযোগ আমলে নেন না বরং খারাপ ব্যবহার করেন।’

আরও পড়ুন: রসুনের দরপতন, বিপাকে কৃষক

এদিকে, প্রভোস্ট তানিয়া তোফাজের বক্তব্য জানতে চাইলে তিনি ছাত্রীদের বিরুদ্ধে উল্টো অভিযোগ করে বলেন, তারা হলে ইলেক্ট্রিক হিটার ব্যবহার করায় ঘনঘন বিদ্যুৎ সঞ্চালন লাইন বিচ্ছিন্ন হয়। তাদের সাবধান করা সত্ত্বেও তারা বিষয়টি কানে তোলেনি। তবে তাদের সব সমস্যা দ্রুতই সমাধান করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রাব্বানী বলেন, হলের ছাত্রীরা বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে বিক্ষোভ করে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা বিক্ষোভ স্থগিত করে হলে ফিরে যায়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা