শিক্ষা

নারীর প্রতি বৈষম্য না করার আহ্বান: ইউজিসি

সান নিউজ ডেস্ক: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আহ্বান জানিয়েছে দেশের সব স্তরের পাঠ্যপুস্তকে নারীর অধিকার সুরক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত করার। একইসঙ্গে নারী-পুরুষের সমঅধিকার, মর্যাদা ও সহমর্মিতার বিষয়গুলো কারিকুলামে যুক্ত করা এবং নারীর প্রতি বৈষম্য যাতে না হয় সেদিকে দৃষ্টি রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন: দক্ষিণ এশিয়ায় সবার ওপরে বাংলাদেশ

মঙ্গলবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ বলেন, পরিবারে ছেলে ও কন্যা শিশুর মধ্যে যেন কোন ধরনের বৈষম্য সৃষ্টি না হয় সেদিকে বাবা-মাকে বিশেষ লক্ষ্য রাখতে হবে।

তিনি বলেন, দেশের সামাজিক প্রেক্ষাপটে কন্যা শিশুর ক্ষেত্রে কিছু কিছু বিষয়ে বিধিনিষেধ আরোপ করা হয়ে থাকে। এটি নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় এক ধরনের প্রতিবন্ধকতা। পরিবার থেকেই নারীর সমঅধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এ ক্ষেত্রে বাবা-মায়ের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে হবে।

আরও পড়ুন: রশিদ ছাড়া তেল বিক্রি করা যাবে না

ইউজিসি চেয়ারম্যান বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় নারীদের অবদান অনেক বেশি। শিক্ষা, পুলিশ, সেনাবাহিনীসহ সব ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বেড়েছে। আগামীতে দেশের সকল সেক্টরে নারীরা নেতৃত্ব দেবে।

ইউজিসি সদস্য অধ্যাপক ড. দিল আফরোজ বলেন, নারী ও পুরুষের মধ্যে বৈষম্য তৈরি করে এমন বিষয় পাঠ্যপুস্তকে যেন অন্তর্ভুক্ত না করা হয় সেদিকে সংশ্লিষ্টদের দৃষ্টি রাখতে হবে। এছাড়া, তিনি নারীদের জন্য উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, অধ্যাপক ড. মো. আবু তাহের, সচিব ড. ফেরদৌস জামান, অতিরিক্ত পরিচালক জেসমিন পারভীন ও নাহিদ সুলতানা বক্তব্য রাখেন।

আরও পড়ুন: ফের কমছে মৃত্যু ও শানক্ত

ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সিনিয়র সহকারী পরিচালক গোলাম দস্তগীরের সঞ্চালনায় সভায় ইউজিসির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. এ কে এম শামসুল আরেফিন, গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের পরিচালক মো. কামাল হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ, পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ও ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জামিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা