ছবি- সংগৃহিত
শিক্ষা

শাবিপ্রবিতে আরও ২৮৬ আসন ফাঁকা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২০-২১ সেশনে স্নাতক প্রথম বর্ষের পঞ্চম ধাপের ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর ভর্তির জন্য পর্যাপ্ত শিক্ষার্থী না পাওয়ায় বিশ্ববিদ্যালয়টিতে এখনো ২৮৬টি আসন ফাঁকা রয়েছে। তবে ফাঁকা আসনে র‌্যাংকিং অনুযায়ী পর্যায়ক্রমে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে।

ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মুশতাক আহমেদ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার ৫ম ধাপের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়। ভর্তি শেষে মোট ১ হাজার ৫৮৭টি আসনের বিপরীতে ফাঁকা রয়েছে ২৮৬ আসন।

ভর্তি কমিটি সূত্র জানায়, বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ৯৫৫টি সাধারণ আসনের বিপরীতে ফাঁকা রয়েছে ১৪৭টি। সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ৬০২টি আসনের বিপরীতে ফাঁকা রয়েছে ১৩৯টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ২২৫টি আসনের বিপরীতে ৫৭টি, বাণিজ্য বিভাগের ৮৩টি আসনের বিপরীতে ৩২টি ও মানবিক বিভাগের ২৯৪টি আসনের বিপরীতে ৫০টি আসন ফাঁকা রয়েছে।

এছাড়া শাবিপ্রবির ভর্তি সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য এই ওয়েবসাইট admission.sust.edu.bd থেকে জানা যাবে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা