শিক্ষা

নোবিপ্রবিতে আন্তর্জাতিক ‘মেশিন ইন্টেলিজেন্স’ কনফারেন্স সেপ্টেম্বরে

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী: প্রথমবারের মতো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘মেশিন ইন্টেলিজেন্স অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সুত্রে জানা গেছে, আগামী ২৩-২৫ সেপ্টেম্বর ২০২২ বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বিভাগ এবং একটি ইন্সটিটিউটের যৌথ আয়োজনে ক্যাম্পাসে তিন দিনব্যাপী এ কনফারেন্স অনুষ্ঠিত হবে।

কনফারেন্সের প্রধান পৃষ্ঠপোষক নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম। পৃষ্ঠপোষক হিসেবে আরও রয়েছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাকী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন।

অনুষ্ঠানে জেনারেল চেয়ার হিসেবে উপস্থিত থাকবেন ইউনিভার্সিটি অব ক্যামব্রিজের পিয়েট্রো লি, সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির নাজমুল সিদ্দিক। জেনারেল কো-চেয়ার থাকবেন নোবিপ্রবি শিক্ষক ড. আসাদুন নবী, ইউওকিউ অস্ট্রেলিয়ার মোহাম্মদ আলী মনি এবং নটিংহ্যাম ইউনিভার্সিটির মুফতি মাহমুদ।

অনুষ্ঠানের ইভেন্টগুলোর মধ্যে রয়েছে, টিউটোরিয়ালস, ওয়ার্কশপস, প্যানেলস, ইন্ডাস্ট্রিয়াল সেশন ও প্রজেক্ট শোকাস্টিং। আগামী ২৪ মার্চ ফুল পেপার সাবমিশন এবং ১৫ মে পেপার অনুমোদন ও ০১ জুন ক্যামেরা রেডি সাবমিশন করা হবে। এতে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনের শেষ সময় আগামী ২০ জুন।

কনফারেন্সে টেকনিক্যাল ট্র্যাকস হিসেবে থাকছে মেশিন লার্নিং অ্যান্ড কগনিটিভ কম্পিউটিং, ইনফরশেন সিস্টেমস, সেনসিং অ্যান্ড সিকিউরিটি, ইমেজিং, অ্যানালিটিকস অ্যান্ড কম্পিউটিং। পাবলিকেশন পার্টনার হিসেবে থাকছে স্প্রিঞ্জার এবং টেইলার্স অ্যান্ড ফ্রান্সিস।

কনফারেন্সের সংগঠক শাহরিয়ার সেতু এ বিষয়ে বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আমাদের বিভিন্ন উন্নয়ন প্রকল্প প্রকল্প এবং নিত্যদিনের সামগ্রীর ওপর আর্টিফিশিয়াল ইন্সেলিজেন্স এবং সহযোগী প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই লক্ষ্যে নোবিপ্রবি প্রথমবার এই ধরনের আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে যাচ্ছে।

অনুষ্ঠানের পাবলিসিটি চেয়ার মুহাম্মদ আব্দুস সালাম বলেন, জ্ঞান-বিজ্ঞানের প্রায় প্রতিটি শাখায় নতুন নতুন জ্ঞান সৃষ্টির মাধ্যমে নোবিপ্রবি অবদান রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে মেশিন ইন্টেলিজেন্স অ্যান্ড ইমার্জিং টেকনোলজিসের ওপর আন্তর্জাতিক কনফারেন্স। এই প্রযুক্তি নিয়ে গবেষণার যথেষ্ট সুযোগ রয়েছে। এজন্যই আমরা এ ধরনের আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করেছি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা