শিক্ষা
‘মার্কেটিং ইন ডিজিটাল এইজ’ শীর্ষক 

ফ্রি কর্মশালার আয়োজন করতে যাচ্ছে ইউনিভার্সাল কলেজ 

বিজ্ঞপ্তি: দেশের শিক্ষার্থীদের জন্য ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি) এবং মোনাশ ইউনিভার্সিটি মালয়েশিয়া যৌথভাবে ‘মার্কেটিং ইন ডিজিটাল এইজ’ শীর্ষক একটি দক্ষতা উন্নয়ন কর্মশালার আয়োজন করতে যাচ্ছে।

আগামী ৭ জানুয়ারি (সকাল ১১টা থেকে দুপুর ১২টা) জুমের মাধ্যমে অনলাইন এ কর্মশালাটি আয়োজিত হতে যাচ্ছে। আগ্রহীরা বিনামূল্যে এই কর্মশালায় অংশগ্রহণ করতে পারবেন। কর্মশালাটি পরিচালনা করবেন মোনাশ ইউনিভার্সিটি মালয়েশিয়ার স্কুল অব বিজনেসের মার্কেটিং বিভাগের প্রভাষক ড. স্টেফানি চেয়াহ।

শিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত দেশের একমাত্র ইন্টারন্যাশনাল এডুকেশন প্রোভাইডার ইউসিবি বাংলাদেশের শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন ও দক্ষতা উন্নয়নের বিভিন্ন সুযোগ প্রদান করছে এবং আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সহায়তার মাধ্যমে তাদের ক্যারিয়ার শুরু করতে সক্ষম করে তুলছে। তরুণদের দক্ষতা বৃদ্ধি ও পোর্টফোলিও সমৃদ্ধ করতে এই কর্মশালায় ডিজিটাল মার্কেটিংয়ের প্রাথমিক বিষয়সমূহ, বিগত কয়েক বছরে ডিজিটাল মার্কেটিংয়ের প্রবৃদ্ধি, বর্তমানে এটি কীভাবে আমাদের বেশিরভাগ ডিজিটাল অভিজ্ঞতার সাথে সম্পৃক্ত এবং কীভাবে ডিজিটাল মার্কেটিং টুলগুলো কার্যকরী উপায়ে ব্যবহার করা যায় সেসব বিষয়ে আলোকপাত করা হবে।

ড. স্টেফানি চেয়াহ এমন একজন স্কলার, যিনি ডিজিটাল মার্কেটিংয়ের ফলে শিল্পখাতে ঘটা পরিবর্তন বেশ কাছ থেকে দেখেছেন এবং তিনি ভবিষ্যত প্রজন্মের মার্কেটিং বিশেষজ্ঞদের কাছে অত্যন্ত সহজ উপায়ে এই জটিল বিষয়টি তুলে ধরতে চান। তিনি মোনাশ ইউনিভার্সিটি মালয়েশিয়া থেকে মার্কেটিং-এ ব্যাচেলর অব বিজনেস অ্যান্ড কমার্স (সম্মান) ডিগ্রি এবং ইন্ডাস্ট্রিয়াল মার্কেটিংয়ে পিএইচডি অর্জন করেছেন এবং তার গবেষণাক্ষেত্র হচ্ছে বিজনেস মার্কেটিং, ইন্ডাস্ট্রিয়াল নেটওয়ার্ক এবং সাস্টেইনেবিলিটি, বিশেষ করে নবায়নযোগ্য শক্তি খাত।

এসটিএস গ্রুপ বাংলাদেশের গ্রুপ সিইও ড. সন্দীপ অনন্তনারায়নণ বলেন, ‘দ্রুত পরিবর্তনশীল এই ডিজিটাল যুগে ডিজিটাল মাধ্যমে মার্কেটিং ও যোগাযোগের ট্রেন্ড সম্পর্কে প্রত্যেক মানুষেরই কিছু প্রাথমিক ধারণা থাকা প্রয়োজন। আমরা প্রতিনিয়ত ডিজিটাল কনটেন্টের দিকে ঝুঁকছি, আর ভোক্তা, বিশেষ করে তরুণদের তাদের নিজেদের প্রয়োজনেই এর মার্কেটিংয়ের দিকগুলো ভালোভাবে জানতে হবে। আগ্রহী শিক্ষার্থীদের ডিজিটাল যুগে মার্কেটিং সম্পর্কে আরও ভালো ধারণা পেতে সহায়তা করার লক্ষ্যে ড. স্টেফানি চেয়াহ যুক্ত করতে পেরে ইউসিবি অত্যন্ত আনন্দিত। এই কর্মশালায় নিবন্ধন করতে আমি সকলকে উৎসাহিত করছি। এতে সম্পূর্ণ বিনামূল্যে অংশগ্রহণ করা যাবে এবং এটি নিঃসন্দেহে অংশগ্রহণকারীদের ক্যারিয়ার সম্পর্কে দৃষ্টিভঙ্গিতে নতুন বিষয় যুক্ত করবে।’

অংশগ্রহণকারীরা মোনাশ ইউনিভার্সিটি মালয়েশিয়া এবং ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ থেকে অংশগ্রহণের সার্টিফিকেট পাবেন। কর্মশালাটিকে আরও অংশগ্রহণমূলক এবং সফল করার জন্য মোনাশ বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টিদের সাথে একটি প্রশ্নোত্তর সেশনও থাকবে। এছাড়াও, কোনো অংশগ্রহণকারী সশরীরে যোগ দিতে না পারলে ই-মেইলের মাধ্যমে তাকে সেশনের একটি রেকর্ডকৃত কপি পাঠানো হবে। এই কর্মশালায় সাইন আপ করতে, অনুগ্রহ করে ভিজিট করুন http://tinyurl.com/Monash-UCBSDP-12।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা