শিক্ষা

কালেক্টরেট কিশলয় স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে নানা আয়োজনে কালেক্টরেট কিশলয় স্কুলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (১ জানুয়ারি) নতুন বছরের প্রথম দিনে কেক কাটা সহ নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকী।

এতে কালেক্টরেট কিশলয় স্কুলে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু গ্যালারী, ওয়েব পোর্টাল, কম্পিউটার ল্যাব, সিসিটিভি, ডিজিটাল হাজিরা ও লাইব্রেরী উদ্বোধন করা হয়। এছাড়াও সরকারি বই বিতরণ ও পিঠা উৎসবের আয়োজনের করা হয়।

জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব সায়লা ফারজানা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নোমান হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলু রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদির মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) স্নেহাশীষ দাশ।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ ভূইঁয়া, কালেক্টরেট কিশলয় স্কুলের অধ্যক্ষ খালেদা খানম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম হিরু, দৈনিক নাগরিক সময় পত্রিকার সম্পাদক তানভীর হাসান, কাউন্সিলর নার্গিস আক্তার, ক্রীড়া সংগঠক আয়নাল হক স্বপন সহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা