পলিটেকনিক
শিক্ষা

পলিটেকনিকে অবকাঠামো নির্মাণ হবে 

নিজস্ব প্রতিবেদকঃ ২০২৫ সালের মধ্যে দেশের সব পলিটেকনিক কলেজে পর্যাপ্ত শিক্ষা অবকাঠোমো নির্মাণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন এ নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছে সরকার।

মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে যশোর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ‘নাহিদা জাহেদী ল্যাবরেটরি ভবন’ নির্মাণকাজের ভার্চুয়ালি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে কারিগরি শিক্ষাকে উন্নত করতে হবে। সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে শিক্ষা খাতসহ নানা খাতে জাহেদী ফাউন্ডেশন এ উদ্যোগ আমাদের এগিয়ে যাওয়ার পথে অনুপ্রেরণা হয়ে থাকবে। তাদের মতো আরও অনেক সংগঠন আছে যাদের সামর্থ্য ও ভালো কাজ করার ইচ্ছা আছে, তাদের দেশের উন্নয়নে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, বিশ্বের কোনো দেশের সরকারের একার পক্ষে সব কিছু করা সম্ভব না। শেখ হাসিনার নেতৃত্বে দেশ সবেমাত্র স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে সামিল হয়েছে। আমাদের এই পথ পরিক্রমায় সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থার সহযোগিতা প্রয়োজন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা