শিক্ষা

ফরম পূরণ করেনি ৬০ হাজার পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে ৬০ হাজার শিক্ষার্থী ফরম পূরণ করেনি। বোর্ডটি জানিয়েছেন পরীক্ষা শুরুর ১০ দিন আগ পর্যন্ত বাদ পড়াদের ফরম পূরণ করা চলবে।

সোমবার (৪ অক্টোবর) কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা যায়।

নির্বাচনী পরীক্ষা না হওয়া ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ২০২১ সালে রেজিস্ট্রেশন করা এসএসসি ও এইচএসসি পরীক্ষার জন্য ফরম পূরণ করেনি কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৬ জেলার ৬০ হাজার শিক্ষার্থী। এর মধ্যে এসএসসির ৩৫ হাজার ৪৯১ জন এবং এইচএসসির ২৪ হাজার ৯৯৪ জন।

করোনায় বাসস্থান পরিবর্তন, আর্থিক সংকট, বাল্যবিবাহ এবং পড়াশুনা ছেড়ে কাজে লেগে যাওয়ায় এই বিপুল পরিমাণ শিক্ষার্থী পরীক্ষায় বসছে না বলে জানিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো: আবদুস ছালাম বলেন, করোনাকালীন সময়ে সংকটের কারণে যারা ফরম পূরণ করতে পারেনি তাদের কেউ যদি স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে এসে সশরীরে আবেদন করে- তাদের ফরম পূরণের বিষয়টি বিবেচনা করবে বোর্ড। পরীক্ষা শুরুর ৮-১০ দিন আগে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সেসব আবেদন নিবে বোর্ড। তবে এ ব্যাপারে নিজেদের স্কুল কিংবা কলেজে সাথে যোগাযোগ করতে হবে শিক্ষার্থীদের।

কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বোর্ডের অধীনে কুমিল্লা, নোয়াখালী, ফেণী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুর জেলার ২ লাখ ৩৪ হাজার ৩৮৫ এসএসসির রেজিষ্ট্রেশন করলেও পরীক্ষার জন্য ফরম পূরণ করেছেন ২ লাখ ২৪ হাজার ৮৭৪ জন। যেখানে ঝরে পরেছেন ৩৫ হাজার ৪৯১ জন। অন্যদিকে এই ৬ জেলার ১ লাখ ৪১ হাজার ৪৭৪ জন এইচএসসির জন্য রেজিস্ট্রেশনধারীর মধ্যে পরীক্ষার জন্য ফরম পূরণ করেছেন ১ লাখ ১৬ হাজার ৪৮০ জন। ঝরে পরেছেন ২৪ হাজার ৯৯৪ জন। ৬০ হাজার ৪৮৫জন ফরম পূরণ না করলেও গত ৫ বছরের মধ্যে এবছর সবচেয়ে বেশি পরীক্ষার্থী এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. আসাদুজ্জামান জানান, অন্যান্য বছর নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ না হবার কারণে অনেক শিক্ষার্থী ঝরে পরে। তবে এবছর নির্বাচনী পরীক্ষা ছিলো না। তারপরও এত শিক্ষার্থী ঝরে পরার কি কারণ তা খুঁজে বের করা হবে।

বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ প্রধানদের সাথে জানা গেছে, ঝরে পরাদের মধ্যে বেশির ভাগই মেয়ে। বাল্যবিবাহ এবং পরিবারের আর্থিক সংকটের কারণেই ফরমপূরণ করতে পারেনি তারা। ছেলেদের ক্ষেত্রে করোনাকালীন বন্ধের সময় কাজে লেগে যাওয়ায় অনেকেই আর ফিরেনি স্কুল এবং কলেজে।

আগামী ১৪ নভেম্বর এসএসসি এবং ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে। এরই মধ্যে পরীক্ষার রুটিন প্রকাশ ও প্রস্তুতি নিতে শুরু করেছে শিক্ষা বিভাগ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা