শিক্ষা

ছাত্রাবাস খুলতে মানতে হবে ১৪ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৮ মাস পরে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে রোববার (১২ সেপ্টেম্বর) শুরু হবে ক্লাস। এ কারণে শিক্ষার্থীদের ছাত্রাবাস খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। তবে ছাত্রাবাস খুলে দিতে শিক্ষা প্রতিষ্ঠানকে মানতে হবে ১৪ নির্দেশনা।

কোভিড-১৯ ও ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় রেখে নির্দেশনা মেনে ছাত্রাবাস খুলে দিতে গত ৯ সেপ্টেম্বর সই করা নির্দেশনাটি শনিবার (১১ সেপ্টেম্বর) প্রকাশ করা হয়।

ছাত্রাবাস খোলার নির্দেশনায় বলা হয়, কোভিড-১৯ অতিমারির কারণে গত বছর ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে। শিক্ষার্থীদের আবারও স্বাভাবিক শ্রেণী কার্যক্রমে ফেরাতে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে শিক্ষা প্রতিষ্ঠান আগামী রোববার (১২ সেপ্টেম্বর) থেকে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রাবাস চালুর ক্ষেত্রে কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যবিধির পাশাপাশি ডেঙ্গু রোগ প্রতিরোধ ও চিকিৎসা সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।

১৪ নির্দেশনা

১) সকল সমাবেশ স্থান— ক্যাফেটেরিয়া, ডাইনিং, টিভি, স্পোর্টস রুম ও অন্যান্য রুম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। রান্নাঘর থেকে রুমগুলোতে সরাসরি খাবার সরবরাহের ব্যবস্থা করতে হবে।

২) একাধিক শিক্ষার্থী একই বিছানা ব্যবহার করা থেকে বিরত থাকবে।

৩) একসঙ্গে নামাজ, প্রার্থনা, সমাবেশ ইত্যাদি ক্ষেত্রে নির্দিষ্ট নির্দেশনা মেনে চলবে।

৪) আবাসিক শিক্ষার্থীরা হোস্টেলে ওঠার আগে কোভিড আরটি-পিসিআর পরীক্ষা করে ফলাফল নেগেটিত হলে হোস্টেলে আসবে।

৫) হোস্টেলে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে।

৬) হোস্টেল, বাথরুম, টয়লেট, বেসিন, ড্রেন ইত্যাদি প্রতিদিন জীবাণুমুক্ত করে রাখতে হবে।

৭) বাথরুম ফ্লোর শুকনো থাকবে।

৬) সবাই ব্যক্তিগত সাবান, তোয়ালে ইত্যাদি ব্যবহার করবে এবং ব্যক্তিগত লকার অন্যান্য জিনিসপত্র পরিষ্কার ও

জীবাণুমুক্ত রাখবে।

৯) ডাইনিং রুমে টেবিল, গ্লাস, প্লেট, চামচ, জগ ইত্যাদি সবসময় পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখতে হবে।

১০) হোস্টেলে খাবার পানি ও খাদ্য সামগ্রী নিরাপদ রাখতে হবে।

১১) দিনে ও রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।

১২) ডেঙ্গু সংক্রমণ ও এডিস মশা বিস্তার রোধে স্বাস্থ্য অধিদফতরের গাইড লাইন অনুসরণ করতে হবে।

১৩) একজনের ব্যক্তিগত ব্যবহার সামগ্রী/শিখন সামগ্রী ইত্যাদি অপরজন ব্যবহার করতে পারবে না।

১৪) আবাসিক শিক্ষার্থী ও দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারী ব্যতীত অন্য কেউ হোস্টেলে অবস্থান বা যাতায়াত করতে পারবেন না।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা