শিক্ষা

স্কুল শিক্ষক এখন অটোচালক

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি বেসরকারি বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক ছিলেন মো. মাহাবুর রহমান। স্নাতক শেষ করে ২০১৪ সাল থেকে শিক্ষকতা করে বৃদ্ধ মা-বাবা, স্ত্রী-কন্যাসহ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ভাইয়ের খরচ চালাতেন তিনি।

তবে করোনা সংক্রমণ ঠেকাতে স্কুল বন্ধ হয়ে গেলে বাধ্য হয়ে ভাড়ায় অটোরিক্সা চালান এক সময়ের নাম করা স্কুলের ইংরেজীর এ শিক্ষক। মঙ্গলবার (২৪) বিকেলে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকায় দেখা হলে গণমাধ্যম কর্মীদের করোনাকালীন তার দুর্বিসহ জীবনের জানান।

মাহাবুর রহমানের বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নয়াপাড়া গ্রামে। তিনি শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালার লিচুবাগান এলাকায় রফিকুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে এখন অটোরিকশা চালিয়ে জীবন নির্বাহ করছেন।

মাহাবুর রহমান জানান, শ্রীপুরের সুলতান উদ্দিন মেমোরিয়াল একাডেমিতে ইংরেজি বিষয়ে শিক্ষকতা করতেন। দেশে প্রথম করোনাভাইরাস দিলে সরকার ঘোষিত কঠোর লকডাউনের মধ্যে বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। ফলে কর্মহীন হয়ে পড়েন তিনি। এছাড়া টিউশনি বন্ধ হলে উপার্জনহীন হয়ে পড়েন মাহাবুর। ফলে চার মাসের ঘর ভাড়াও বাকি পড়ে যায়।

এই অবস্থায় বাড়ির মালিক তাকে ভাড়া পরিশোধের জন্য চাপ দিলে তিনি বাবার গরু বিক্রি করে এনে ভাড়া পরিশোধ করে দিয়ে গ্রামে চলে যান। সেখানে কর্মহীন হয়ে পড়া মাহাবুর মাস খানেক পর এক বন্ধুর পরামর্শে গাজীপুরের শফিপুর এলাকায় একটি গার্মেন্টেসে ৮ হাজার টাকা বেতনে চাকরি নেন।

আট মাস চাকরি করার পর সন্তানের অসুস্থতায় সেই চাকরি ছাড়তে বাধ্য হন। পরে ২০ হাজার টাকায় কিছু কাপড় কিনে তা বিক্রি শুরু করেন। লকডাউনে দোকান বন্ধ থাকায় সেগুলো আর বিক্রি করা সম্ভব হয়নি।

পরে চাকুরি জোগাড় করতে না পেরে মাস দুয়েক আগে দৈনিক ৪০০ টাকা হাজিরায় অটোরিক্সা চালান।এক পরিচিত ভাই ১ লাখ ৩০ হাজার টাকা দিয়ে তাকে একটি অটোরিকশা কিনে দেন। অটোরিকশাই তার একমাত্র উপার্জনের উৎস।

তিনি আরও বলেন, আমার তো আর শিক্ষকতা পেশায় ফেরার সুযোগ নেই। কারণ অনেকেই জেনে গেছেন আমি অটোরিকশা চালাই। একজন অটোরিকশা চালককে কি কোনো বিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ দেবে?

শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েনের সাধারণ সম্পাদক ও সুলতান উদ্দিন মেমোরিয়াল একাডেমীর প্রতিষ্ঠাতা ও পরিচালক সালাহ্ উদ্দীন আহমেদ মিলন জানান, করোনায় শ্রীপুর উপজেলার পাঁচ শতাধিক বিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষক এরকম মানবেতর জীবন যাপন করছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা