শিক্ষা

গবেষণায় বিশ্ববিদ্যালয়গুলো পাচ্ছে একশ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা প্রকল্পে চলতি অর্থবছরে ১০০ কোটি টাকা বরাদ্দ দিচ্ছে। যা ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে ইউজিসির অনুকূলে দেয়াও হয়েছে।

ইউজিসি বলছে, শিগগিরই বিশ্ববিদ্যালয়গুলোর পাঠানো গবেষণা প্রকল্পগুলোর প্রস্তাব যাচাই-বাছাই করে অর্থ বণ্টন করা হবে। তবে বরাদ্দকৃত অর্থকে গবেষণার জন্য অপ্রতুল বলছেন শিক্ষাবিদরা।

ইউজিসির সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর বলেন, চলতি অর্থবছরে গবেষণার জন্য রাজস্ব বাজেটের সঙ্গে প্রায় ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল; যা এরই মধ্যে সরকারের পক্ষ থেকে ইউজিসির অনুকূলে দেয়াও হয়েছে। এ বরাদ্দ গত অর্থবছরের চেয়ে প্রায় ৩৮ কোটি টাকা বেশি।

করোনার গবেষণার জন্য বিশেষ কোনো বরাদ্দ দেয়া হবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, গবেষণার অর্থ বরাদ্দ পেতে বিশ্ববিদ্যালয়গুলো বেশ কিছু গবেষণা প্রস্তাব ইউজিসিতে জমা দিয়েছে। এ জন্য সংশ্লিষ্ট কমিটি যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেবে। তবে এটুকু বলতে পারি, করোনা যেহেতু চলমান বিষয়, তাই নিশ্চয়ই কমিটি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে।

অর্থসংকটে করোনাসংক্রান্ত বিষয়ে গবেষণা বন্ধ করতে বাধ্য হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মুহাম্মদ আলমগীর বলেন, এখন অর্থের সংকট নেই। সরকার ইতোমধ্যে প্রায় ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। সুনির্দিষ্ট গবেষণা প্রকল্পের প্রস্তাব যাচাই-বাছাই করে অর্থ বরাদ্দ দেয়া হবে। গবেষণা শেষে তার ফলও ইউজিসিতে পাঠাতে হবে।

১০০ কোটি টাকা বরাদ্দকে অপ্রতুল বলছেন বিশিষ্ট শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।

তিনি বলেন, উচ্চশিক্ষার মূল লক্ষ্যই নতুন জ্ঞানের সৃষ্টি। গবেষণা কম হওয়ার উদ্ভাবন ও আবিষ্কারে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো পিছিয়ে আছে। তাই এ বরাদ্দ আরও বাড়াতে হবে। চলতি অর্থবছরের বরাদ্দ বৃদ্ধিকে সাধুবাদ জানাই। তবে এ বরাদ্দও যথেষ্ট নয়।

তিনি আরও বলেন, করোনাভাইরাসের টিকা উদ্ভাবনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাফল্যের কথা আমরা সবাই জানি। এ ধরনের সাফল্য পেতে হলে আমাদের গবেষণায় আরও মনোযোগ দিতে হবে।

একই সুরে কথা বললেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও কম্পিউটার বিজ্ঞানী ড. মোহাম্মদ কায়কোবাদ।

তিনি বলেন, এ বছর ইউজিসি গবেষণা বরাদ্দ বৃদ্ধি করেছে, এটা ভালো। কিন্তু এ বরাদ্দও যথেষ্ট নয়।

গবেষণায় এগিয়ে যেসব বিশ্ববিদ্যালয়

ইউজিসি থেকে জানা যায়, দেশে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গবেষণার ক্ষেত্রে এগিয়ে রয়েছে। নতুন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিছুটা এগিয়ে থাকলেও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অবস্থান নাজুক।

ইউজিসি থেকে জানা যায়, দেশের ৪৯টি সরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য ২০২১-২২ অর্থবছরে প্রাথমিকভাবে ৫ হাজার ৮৭৫ কোটি ৮১ লাখ টাকার রাজস্ব বাজেট নির্ধারণ করে ইউজিসি। এর মধ্যে গবেষণা খাতে বরাদ্দ রাখা হয় ৯৯ কোটি ৮০ লাখ টাকা। গত অর্থবছরে এ খাতে সংশোধিত বরাদ্দ ছিল ৬২ কোটি টাকা। সে হিসেবে এক অর্থবছরের ব্যবধানে দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা বরাদ্দ বাড়ল ৬১ শতাংশ।

আর চলতি অর্থবছরে ইউজিসির নিজস্ব বাজেটে গবেষণার জন্য ১৩ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। পিএইচডি ফেলোশিপসহ গবেষণাসংক্রান্ত বিভিন্ন কার্যক্রমের সহায়তায় এ অর্থ ব্যয় করা হবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা