শিক্ষা

অনলাইনে যাচাই হবে শিক্ষক নিবন্ধন

নিজস্ব প্রতিবেদক : সেবা সহজ করতে নতুন উদ্যোগ নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আগামী ১ জুলাই থেকে অনলাইনে শিক্ষক নিবন্ধন সনদ যাচাই করা যাবে । সোমবার (২১ জুন) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে এনটিআরসিএ।

আদেশে বলা হয়েছে, নিবন্ধনধারী শিক্ষকদের সনদ যাচাইয়ের আবেদন অনলাইনে গ্রহণ ও অনলাইনে যাচাই প্রতিবেদন প্রকাশের ব্যবস্থা নেয়া হয়েছে। যেসব প্রতিষ্ঠান নিবন্ধনধারী কোনো শিক্ষকের নিবন্ধন যাচাই করতে ইচ্ছুক, তাদের [email protected] মেইলে সংশ্লিষ্ট শিক্ষকের নিবন্ধন সনদ ও নিয়োগপত্র প্রতিষ্ঠান থেকে সত্যায়িত করে পাঠাতে হবে।

যে মেইলে প্রতিষ্ঠান যাচাই প্রতিবেদন পেতে ইচ্ছুক তা ফরওয়ার্ডিং পত্রে উল্লেখ করতে হবে। তবে সনদ যাচাইয়ে কোনো ফি দিতে হবে না। ফরওয়ার্ডিং পত্রে উল্লেখ করা মেইলে যাচাই প্রতিবেদন পাঠানো হবে এবং এনটিআরসিএ ওয়েবসাইট (http://www.ntrca.gov.bd/) থেকে যাচাই প্রতিবেদন ডাউনলোড ও প্রিন্ট করা যাবে। এই নির্দেশনা ১ জুলাই থেকে কার্যকর হবে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা