শিক্ষা

একাডেমিক ভবন হিসাবে চলছে হাবিপ্রবির হল

মোহাম্মদ তানভীর হোসাইন, হাবিপ্রবি : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দীর্ঘদিন ধরে হলকে রূপান্তরিত একাডেমিক ভবনে বানিয়ে ক্লাস করেন ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থীরা। এক সময়ের শহীদ জিহাদ হলের রুমগুলোর মাঝের দেয়াল ভেঙে প্রস্তুত করা হয় একাডেমিক ভবন-২ যা হাবিপ্রবির ইঞ্জিনিয়ারিং অনুষদ ভবন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এক দশকেরও বেশি সময় ধরে।

ইঞ্জিনিয়ারিং অনুষদ ভবন জরাজীর্ণ এবং অবকাঠামোগত দিকে থেকে একাডেমিক ভবনের যোগ্য না হওয়ার পরও এই একাডেমিক ভবনের সবথেকে বড় সমস্যা হলো ক্লাসরুম সংকট। তীব্র ক্লাসরুম সংকট নিয়ে উদ্বিগ্ন এই অনুষদের শিক্ষার্থীরা।

এ বিষয়ে অনুষদটির যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী নাহিদ হাসান বলেন, প্রথমত হল ভেঙে যেহেতু ক্লাস রুম করা হয়েছে সেক্ষেত্রে ক্লাসরুমে আলো বাতাসের যে ব্যবস্থা থাকার সেটাতো নেই। অন্যান্য একাডেমিক ভবনের তুলনায় এখানকার ক্লাসরুমগুলোর একটা গুমট পরিবেশ থাকে সব সময়।

আর দশ তলায় বলা হয়েছিল যে মেকানিক্যালল এবং সিভিল অগ্রাধিকার পাবে বলে শুনেছি। নতুন দশতলা ভবনের ক্ষেত্রে ক্লাসরুম সংকটে থাকা ইঞ্জিনিয়ারিং অনুষদের দিকে দৃষ্টিপাত করলে বিশ্ববিদ্যালয় সমৃদ্ধ হবে।

অনুষদের ফুড এন্ড প্রসেস ইঞ্জিনিয়ারিংয় বিভাগের আরেক শিক্ষার্থী পিয়াল দেব বলেন, বর্তমান একাডেমিক ভবনে একদিকে যেমন ক্লাশরুমের তীব্র সংকট, অনদিকে একাডেমিক ভবনের ক্লাশরুম ও ল্যাবগুলোতে উপযুক্ত পরিবেশ নেই৷ এমনকি ক্লাসরুমগুলোতে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করতে পারে না। দ্রুত সংকট নিরসনে কাজ করা হোক এই দাবি জানাচ্ছি।

এ বিষয়ে প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. মুহাম্মদ সাজ্জাদ হোসাইন সরকার বলেন, ইঞ্জিনিয়ারিং অনুষদের ক্লাসরুম সংকট প্রকট। ক্লাসরুম সংকট নিরসনে যথাযথ পদক্ষেপ নেয়া হবে বলে আশা করি।

বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা শাখার পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজ বলেন, নির্মাণাধীন দশতলা ভবনে ক্লাশ রুম বরাদ্দ দেবার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং অনুষদকে প্রাধান্য দেয়া হবে। তখন ক্লাসরুম বা ল্যাব সংকটের কোনটিই আশা করি থাকবে না৷

এ বিষয়ে রুটিন উপাচার্য অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার বলেন, হলরুমের দেয়াল ভেঙে ভেঙে ক্লাসরুম এবং অন্যান্য রুম তৈরী করায় অবকাঠামোগত দিক থেকে সময়ের বিবেচনায় ইঞ্জিনিয়ারিং অনুষদ ভবনটি একাডেমিক ভবন হওয়ার মতো নয়। নতুন দশতলা একাডেমিক ভবন হচ্ছে। ইঞ্জিনিয়ারিং অনুষদের ক্লাসরুম কিংবা ল্যাবরুমের সংকট অনেকটাই কেটে যাবে। শীঘ্রই নতুন বাজেট আসবে এবং নতুন নতুন একাডেমিক ভবন তৈরী করা হবে নিকট ভবিষ্যতে। তখন কোনো অনুষদের ক্লাসরুম সংকট থাকবে না আশা করি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা