শিক্ষা

প্রাথমিকের শিক্ষার্থীদেরও অ্যাসাইনমেন্ট করতে হবে: ডিপিই

নিজস্ব প্রতিনিধি: করোনা পরিস্থিতির মধ্যে মাধ্যমিকের মতো প্রাথমিকের শিক্ষার্থীদেরও অ্যাসাইনমেন্ট করতে হবে। তবে সেটি গণ্য হবে ‘বাসার কাজ’ হিসেবে।

এ জন্য প্রতি সপ্তাহে শিক্ষকরা শিক্ষার্থীদের বাড়ি গিয়ে ওয়ার্কশিট পৌঁছে দেবেন। সপ্তাহ শেষে তা এনে মূল্যায়ন করতে হবে। এ নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)।

ডিপিই থেকে জানা গেছে, মহামারি পরিস্থিতির কারণে প্রায় দেড় বছর ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে প্রাথমিকের শিক্ষার্থীদের পড়ালেখায় যুক্ত রাখতে টেলিভিশন ও কমিউনিটি রেডিওতে ক্লাস শুরু করা হলেও নানা প্রতিকূলতায় অনেকে এ আওতার বাইরে থাকছে।

এ কারণে শিক্ষার্থীদের নিয়মিত বাসার কাজ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিলেবাস অনুযায়ী পাঠ্যপুস্তক থেকে প্রতি সপ্তাহে শিক্ষকরা নিজে গিয়ে বা যেকোনো মাধ্যমে শিক্ষার্থীদের বাসার কাজ বুঝিয়ে দেবেন। সপ্তাহ শেষে তা সংগ্রহ করে মূল্যায়ন করবেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের ক্লাসের শিক্ষার্থীদের ভাগ করে নিয়ে নিয়মিত অ্যাসাইনমেন্ট কাজ দেয়া ও নেয়ার দায়িত্ব পালন করবেন।

শিক্ষার্থীর বাসা দূরে হলে মোবাইলে বাসার কাজ বুঝিয়ে দিয়ে তা সংগ্রহ করে মূল্যায়ন করতে বলা হয়। কেউ যদি হোমওয়ার্ক বুঝতে না পারে তবে তার সংশ্লিষ্ট শিক্ষকের সঙ্গে যোগাযোগ করে তা বুঝে নিবে। পাশাপাশি শিক্ষার্থীদের অভিভাবক, বড় ভাই-বোন, প্রতিবেশী বা আত্মীয় স্বজনদেরও এ বিষয়ে সহযোগিতা করতে অনুরোধ জানানো হয়।

মঙ্গলবার (৪ মে) ডিপিই’র মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুর আলম গণমাধ্যমকে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আমরা নানা মাধ্যমে পড়ালেখা চালিয়ে নেয়ার চেষ্টা করে যাচ্ছি। টেলিভিশন-রেডিওতে ক্লাসের সঙ্গে বাসার কাজ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নিয়মিত শিক্ষকরা তাদের নিজ শিক্ষার্থীদের ভাগ করে নিয়ে স্বাস্থ্যবিধি মেনে ওয়ার্কশিট দেয়া ও নেয়ার দায়িত্ব পালন করবে। যতদিন স্কুল বন্ধ থাকবে ততদিন এ কার্যক্রম চলমান থাকবে। যেহেতু প্রাথমিকের শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট সম্পর্কে ধারণা নেই তাই এটিকে বাসার কাজ হিসেবে গণ্য করা হবে।

তিনি বলেন, আমরা সকল ছাত্র-ছাত্রীদের কাছে শিক্ষা সুবিধা পৌঁছে দিতে সব পদ্ধতিতে চেষ্টা করে যাচ্ছি। নিয়মিত হোমওয়ার্ক কিভাবে দেয়া ও নেয়া হবে সে জন্য শিক্ষকদের একদিনের একটি প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এর মাধ্যমে অধিকাংশ শিক্ষার্থীকে পড়ালেখার মধ্যে রাখা সম্ভব হবে বলেও জানান তিনি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা