শিক্ষা

আবাসিক ছাত্রীদের যৌন হয়রানি করছেন মেডিকেল কলেজের এমডি

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : রাজশাহী মহানগরীতে অবস্থিত শাহ মখদুম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনিরুজ্জামান স্বাধীনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন প্রতিষ্ঠানের আবাসিক ছাত্রীরা।

রোববার (২৯ নভেম্বর) প্রতিষ্ঠানের সামনে একাধিক শিক্ষার্থী গণমাধ্যমকর্মীদের কাছে এ অভিযোগ করেন। তারা বলেছেন, এমডি স্বাধীনের দুর্ব্যবহার ও যৌন হয়রানির কারণে ভীতসন্ত্রস্ত তারা। এসব নিয়ে প্রতিবাদ করলে স্বাধীন ও তার কর্মচারীদের রোষানলে পড়তে হয়।

ছাত্রীদের এ অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সম্প্রতি মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় নিয়মনীতি ও শর্ত পূরণ না করায় গত ২ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয় শাহ মখদুম মেডিক্যাল কলেজ হাসপাতাল বন্ধের নির্দেশ দেয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী শাহ মখদুম মেডিক্যাল কলেজ হাসপাতারের স্বত্তাধিকারী মনিরুজ্জামান স্বাধীন। বেসরকারি ভাবে পরিচালিত এই মেডিক্যালে ২০১৪ সাল থেকে সাতটি ব্যাচে ১৩৯ জন ছাত্রী ও ৭১ জন ছাত্র ভর্তি করা হয়। তারা আবাসন সুবিধা পান। কিন্তু এসব শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব যার হাতে, খোদ তার কাছে সব চেয়ে অনিরাপদ শিক্ষার্থীরা।

বেশ কয়েকজন আবাসিক ছাত্রী অভিযোগ করেন, রাতে বিনা নোটিশে মেয়েদের কক্ষে ঢুকে যৌন হয়রানি করতেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক স্বাধীন। এ ছাড়া টয়লেটে গোপনে ক্যামেরা রেখে ছাত্রীদের নগ্ন ছবি তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ নিয়ে শিক্ষার্থীদের পাশাপাশি ক্ষুব্ধ অভিভাবকরা।

আরেক শিক্ষার্থী বলেন, রাত ১২টার পর স্বাধীন তার রুমে মেয়েদের ডাকতেন। তখন ২-১ জন সঙ্গে যেতে চাইলে তিনি আপত্তি করতেন। যাকে ডাকা হবে তাকে একা যেতে হয়। এগুলো আসলে মেনে নেওয়া যায় না। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

অভিযোগের বিষয়ে জানতে ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান স্বাধীনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়। এসব অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল মান্নান। তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর কোনও ধরনের অত্যাচার হয়ে থাকলে, বিষয়টি আইনি প্রক্রিয়ায় দেখা হবে।

এদিকে গত শুক্রবার শিক্ষার্থীদের মারধরের ঘটনার পর দায়ের করা মামলায় দুজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকে অভিযান চলছে বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক। তিনি বলেন, আমাদের তদন্ত চলমান রয়েছে। বিষয়টি নিয়ে পরবর্তীতে প্রয়োজন অনুসারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, গত শুক্রবার কলেজের আবাসিক হলে জোরপূর্বক প্রবেশে বাধা দিলে শাহ মখদুম কলেজের কর্মচারীরা বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে হামলা চালিয়ে প্রায় ১২ শিক্ষার্থীকে আহত করে। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার ঘটনায় সেইদিন রাতে কলেজের এমডি মনিরুজ্জামান স্বাধীনসহ বেশ কয়েকজনের নাম উল্লেখ করে চন্দ্রিমা থানায় মামলা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা