ছবি: সংগৃহীত
শিক্ষা

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

নিজস্ব প্রতিবেদক

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৪৪.৯২ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২২৮ জন শিক্ষার্থী। গত চার বছরের মধ্যে এবারই বোর্ডটির পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। গত বছরের তুলনায় দুই সূচকেই অবনতি হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম. হোসেন আলী স্বাক্ষরিত ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি ও পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।

বোর্ডের প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছর যশোর বোর্ডের অধীন ১০টি জেলার ৫৭১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২৪০টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন। মোট ১ লাখ ১৭ হাজার ৫১০ জন নিবন্ধিত পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ লাখ ১২ হাজার ৭৯১ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫০ হাজার ৬৬৮ জন। এ ছাড়া অসদুপায় অবলম্বনের অভিযোগে ৪৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

গত চার বছরের ফলাফল পর্যালোচনায় দেখা যায়, ২০২৩ সালে যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৬৯.৮৮ শতাংশ। সে বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৮ হাজার ১২২ জন। ২০২৪ সালে পাসের হার কমে দাঁড়ায় ৬৪.২৯ শতাংশে। তবে ওই বছর জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা বেড়ে হয়েছিল ৯ হাজার ৭৪৯ জন। পরবর্তী বছর ২০২৫ সালে পাসের হার আরও কমে ৫০.২০ শতাংশে নেমে আসে। সে বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৫ হাজার ৯৯৫ জন শিক্ষার্থী।

সেই ধারাবাহিকতায় ২০২৬ সালে পাসের হার আরও কমে ৪৪.৯২ শতাংশে দাঁড়িয়েছে। একই সঙ্গে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমে হয়েছে ৩ হাজার ২২৮ জন। ফলে গত চার বছরের মধ্যে এবারই সবচেয়ে খারাপ ফলাফল করেছে যশোর শিক্ষা বোর্ড।

ফলাফল বিপর্যয়ের কারণ ব্যাখ্যা করে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম. হোসেন আলী জানান, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডের শিক্ষার্থীরা ইংরেজি বিষয়ে তুলনামূলক বেশি সংখ্যায় অকৃতকার্য হয়েছেন। মূলত এ কারণেই বোর্ডের সামগ্রিক ফলাফলে নেতিবাচক প্রভাব পড়েছে।

তিনি আরও জানান, প্রকাশিত ফলাফলে কোনো শিক্ষার্থী অসন্তুষ্ট হলে ফল প্রকাশের পরদিন থেকে সাত দিনের মধ্যে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে এ আবেদন গ্রহণ করা হবে।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা