ছবি: সংগৃহিত
শিক্ষা

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

নিজস্ব প্রতিবেদক

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। একইসঙ্গে এসব প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন কেন বাতিল বা প্রত্যাহার করা হবে না, তার ব্যাখ্যা সাত কর্মদিবসের মধ্যে দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে বোর্ড। এতে এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমের ৪৪৩টি এবং দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের ১৭৮টি প্রতিষ্ঠানকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়, দীর্ঘদিন শিক্ষার্থী ভর্তি না হওয়ায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে ভর্তি স্থগিত এবং পাঠদানের অনুমোদন বাতিলের বিষয়ে ইতিমধ্যে ২২ জুলাইয়ের মধ্যে ব্যাখ্যা চেয়ে ওয়েবসাইটে নোটিশ দেওয়া হয়েছিল। কিছু প্রতিষ্ঠান জবাব দিলেও বাকিরা এখনও সাড়া দেয়নি, ফলে নতুন করে সাত কর্মদিবসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

বোর্ড জানায়, বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতি সংক্রান্ত নীতিমালা-২০২৪ অনুযায়ী শিক্ষার্থী ভর্তি, ফলাফল, অবকাঠামো, শিক্ষক-কর্মচারী নিয়োগ, ব্যবস্থাপনা কমিটি, আসবাবপত্র, যন্ত্রপাতি, গ্রন্থাগারসহ নির্ধারিত শর্তাবলি পূরণে ব্যর্থ প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি সরকারের অনুমোদনক্রমে বাতিল বা প্রত্যাহার করতে পারবে বোর্ড।

আদেশের সঙ্গে সংশ্লিষ্ট ৪৪৩টি এসএসসি (ভোকেশনাল) ও ১৭৮টি দাখিল (ভোকেশনাল) প্রতিষ্ঠানের তালিকাও প্রকাশ করা হয়েছে।

সান নিউজ/ তালহা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

নতুন ভিডিওতে ফের আলোচনায় এমপি নজরুল

নারীকাণ্ডের অভিযোগে আলোচনায় থাকা সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলা...

খুলনায় গুলিতে কিশোরী আহত

খুলনায় গুলিবিদ্ধ হয়েছে এক কিশোরী। শনিবার (২৫ জুলাই) রাতে নগরীর হরিণ...

সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫

সিরিয়ার দেইর আজ জোর-দামেস্ক মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন ন...

দাপটের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত

আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ হারায় তীব্র সমা...

পোকার বিতর্কের পর জোড়া গোলে নেইমার

বিশ্বকাপে প্রত্যাশিত সুযোগ না পাওয়া, শেষ ষোলোতে নরওয়ের কাছে ব্রাজিলের বিদায় এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা