সংগৃহিত ছবি
শিক্ষা

বেতনের কারণে শিক্ষার্থীদের পরীক্ষা থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁও কলেজে বকেয়া বেতন না দেয়ায় শিক্ষার্থীদের অপমান করে পরীক্ষার হল থেকে বের করে দেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা ইয়াসমিন।

মঙ্গলবার (৪ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে

জানা যায়, মঙ্গলবার সকালে ২০১৯/২০ সেশনের সকল বিভাগের ২য় ইনকোর্স পরীক্ষার থাকায় শিক্ষার্থীরা তাদের নিজ নিজ হলের সামনে উপস্থিত হয়। এরপর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা ইয়াসমিনের নেতৃত্বে তার একদল শিক্ষক বকেয়া পরিশোধের জন্য শিক্ষার্থীদের বিভিন্ন ভাবে অপমান করে হল থেকে বের করে দেয়। এ সময় সাধারণ শিক্ষকরা বাধা দিলে তাদেরকেও চাকরি থেবে বরখাস্ত করার হুমকি প্রদান করেন ঐ শিক্ষকরা।

জুলাই অভ্যুত্থানের পর কলেজের সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে সকল ধরনের রাজনীতি বন্ধ ঘোষণা করেন। তবে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষের নেতৃত্বে কলেজ প্রাঙ্গণে অবাধে চলছে ছাত্র রাজনীতি। তারা নিয়মিত ক্যাম্পাসের মধ্যে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে ক্যাম্পাসের পরিবেশ নষ্ঠের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের নানা ধরনের সমস্যা প্রদান করছেন। এই বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে অভিযোগ করেও শিক্ষার্থীরা কোন ধরনের সমাধান মেলেনি।

এ সময় অধ্যক্ষ শামীমা ইয়াসমিনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি বর্তমান ছাত্রদলের কিছু নেতাদের সাথে আর্থিক চুক্তির মাধ্যমে তাদের দেয়া বকেয়া মওকুফের দরখাস্ত সহজেই পাশ করে দেন। তবে কলেজের সাধারণ শিক্ষার্থীদের কোন ধরনের সমস্য তিনি সমাধান করে না বলে জানা যায়। এর ফলে পুরো ক্যাম্পাস জুড়ে চলছে তাদের এই রমরমা বাণিজ্য।

আরও পড়ুন: পুলিশের ১৮ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

এদিকে, ভারপ্রাপ্ত অধ্যক্ষের আদেশে কলেজের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক এ জে এম কামাল উদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিক্ষার্থীদের নানা ধরনের হুমকি পোস্ট দেন। তিনি লিখেন, কলেজ এর বিরুদ্ধে মিথ্যা কাল্পনিক ও অসত্য তথ্য উপস্থাপন থেকে বিরত থাকা এবং এজাতীয় পোস্ট ডিলেট করার জন্য কলেজ কর্তৃপক্ষ অনূরোধ করছে।

তিনি আরও বলেন, যে শিক্ষার্থী কলেজের বেতন সঠিক সময়ে প্রদান করে না সে কি ভাবে কলেজের ছাত্র হয়। এ সময় শিক্ষার্থীরা তাকে নানা ভাবে প্রতিবাদ করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর তেজগাঁও কলেজে সাম্প্রতি ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়েছে। দেশের ছাত্র সমাজ তাদেরকে তাড়িয়েছে। শিক্ষা একজন নাগরিকের মৌলিক অধিকার। একজন শিক্ষকের প্রধান দায়িত্ব শিক্ষার্থীদের সুশিক্ষা নিশ্চিত করা। অথচ, শুধুমাত্র আর্থিক কারণ দেখিয়ে শিক্ষার্থীদের পরীক্ষা দিতে না দেওয়া চরম অমানবিক ও দায়িত্বজ্ঞানহীন আচরণ।

আরও পড়ুন: রিমান্ডে সাবেক বিচারপতি মানিক

তারা আরও অভিযোগ করেন, বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা ইয়াসমিন কলেজের বিভিন্ন ফি বৃদ্ধি করার পাশাপাশি নানা ধরনের জরিমানা ধার্য করেছে যা একজন সাধারণ শিক্ষার্থী জন্য অনেক ব্যয়বহুল।

শিক্ষার্থীদের দাবি কলেজের সকল ফি কমানো, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা ইয়াসমিনের পদত্যাগ, কলেজ প্রঙ্গনে ছাত্র রাজনীতি বন্ধ, শিক্ষার পরিবেশ প্রদান, বকেয়া বেতন কমানো, আবাসন সমস্যা সমাধান, তেজগাঁও কলেজ সরকারিকরণ করা, ছাত্র সংসদ কার্যকর করা, দ্রুত সময়ের মধ্যে শুন্য পদে শিক্ষক নিয়োগ দিতে হবে, পরিবহন বৃদ্ধি করতে হবে, ক্যাম্পাসের প্রধান ফটক থেকে ভাসমান দোকান তুলে দিতে হবে এবং ক্যান্টিনের খাবার মান বৃদ্ধি এবং দাম কমাতে হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা