ছবি: সংগৃহীত
শিক্ষা

উদ্ভাবনী শক্তির বিকাশে ইবিতে প্রদর্শনীর আয়োজন

নজরুল ইসলাম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটাতে প্রথমবারের মতো ‘ইনোভেশন শোকেসিং’ বিষয়ক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: ১৪১ উপজেলায় সাধারণ ছুটি কাল

সোমবার (৬ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের সেমিনার কক্ষে এ উদ্ভাবন প্রদর্শন করা হয়। পরে আইসিটি সেলের সেমিনার কক্ষে এক আলোচনা সভায় এ উদ্ভাবন প্রদর্শনীর ফলাফল ঘোষণা করা হয়।

ই-গভর্নেন্স ও ইনোভেশন টিমের আহ্বায়ক অধ্যাপক ড. অরবিন্দ সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান।

এ সময় ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানসহ বিভিন্ন শিক্ষক ও দলীয় শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয়ের ই-গভর্নেন্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনার আওতাভুক্ত এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ৪টি বিভাগ থেকে শিক্ষার্থীরা অংশ নিয়েছে। এর মধ্যে শিক্ষার্থীদের মোট ১২টি দল উদ্ভাবিত চিন্তাসমূহ উপস্থাপন করেছে।

আরও পড়ুন: ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

এতে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৭টি দল, ব্যবস্থাপনা বিভাগের ২টি দল, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ১টি দল এবং অর্থনীতি বিভাগের ১টি দল প্রজেক্ট উপস্থাপন করে।

পরে কর্মশালায় বিজয়ী ৩টি দলকে পুরষ্কৃত করা হয়। এতে এমডিআর ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ব্যাকটেরিয়োফেজের কার্যক্ষমতা প্রজেক্টে ১ম হন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মেহেদী হাসান সুমন।

ব্যাচভিত্তিক শিক্ষার্থীদের তথ্য হালনাগাদ প্রজেক্টে ২য় হন ২০২০-২১ শিক্ষাবর্ষের আবু সাঈদ ও সাগর আহমেদ, দেশীয় অপ্রচলিত ফল থেকে পুষ্টিগুণসম্পন্ন সুস্বাদু এবং সাশ্রয়ী খাবার তৈরি প্রসঙ্গে ৩য় হন ২০২১-২২ শিক্ষাবর্ষের রুবাইয়া তাসনিম।

আরও পড়ুন: ৩০ ডিগ্রির নিচে নামলো ঢাকার তাপমাত্রা

বিশ্ববিদ্যালয়ের বাৎসরিক কার্যক্রমের সাথে এ কর্মশালার ফলাফল ইউজিসির কাছে হস্তান্তর করবে প্রশাসন। এতে নগদ ১০ হাজার টাকা পুরষ্কার ও অংশগ্রহণকারীদের স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপ-উপাচার্য ড অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, আমাদের দেশের শিক্ষার্থীরাই বিশ্বে সৃষ্টিমূলক কাজ করছে। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কাজ শিক্ষার্থীরা করতে না পারার কারণ আমাদের সিস্টেমের ব্যর্থতা। এটা শিক্ষার্থীদের ব্যর্থতা নয়। বরং তারা মেধাবী ও উদ্ভাবনী চিন্তাশক্তির অধিকারী।

কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অনেক অভিনন্দন। আগামীতে এরূপ কার্যক্রমের মধ্য দিয়ে এর বিকাশ হবে।

ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড সাইফুল ইসলাম বলেন, উদ্ভাবন হচ্ছে বর্তমানে যে জিনিসের কোনো অস্তিত্ব নেই, তা খুঁজে বের করা। সৃষ্টিশীলতা একটি চলমান প্রক্রিয়া। আমরা শিক্ষার্থীদের সৃষ্টিশীল ও নতুনত্ব নিয়ে আসতে বলব যা আজকের পৃথিবীর জন্য প্রয়োজন। তখন তা ভালো উদ্ভাবন হতে পারবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা