শিক্ষা

মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় অভিভাবক সদস্য ভোটে জয়ী মো. রেজাউল করিম

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসার গভর্ণিং বডির অভিভাবক সদস্যনির্বাচন সম্পন্ন হয়েছে। (১৮ সেপ্টেম্বর ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় ভোট শুরু হয়ে বিকাল ৪ ঘটিকায় শেষ হয়। অভিভাবক সদস্য পদে বিপুল ভোটেজামাত সমর্থিত প্রার্থী মোঃ রেজাউল করিম ১২১ ভোট পেয়ে জয়লাভ করেছেন ।

অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত সমর্থিত প্রার্থী আঃ মালেক সুমন ৪৭ ভোট পেয়েছেন।বিএনপি সমর্থিত প্রার্থী এইচ এম মইনুল ইসলাম ৪৪ভোট পেয়েছেন।। নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা মোরেলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।

তিনি বলেন নির্বাচনে ৪৪৬ জন ভোটারের মধ্যে ২১২ টি ভোট কাস্ট হয়। এর মধ্যেমোঃ রেজাউল করিম ১২১ নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আঃ মালেক সুমন ৪৭ ভোট পেয়েছেন।এদিকে ভোটকে কেন্দ্র করে মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় দিনভর বিপুল উৎসাহ উদ্দিপনা নিয়ে ভোটাররা ভোট দিতে আসেন এদের মধ্যে নারী ভোটারের উপস্থিতি ছিল লক্ষণীয়। এর আগে ৮ জন প্রার্থী বিভিন্ন পদে মনোনয়ন জমা দেন তার মধ্যে ৩ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন।আলিম,ফাজিল ওকামিল স্তরে অভিভাবক সদস্য পদেবিনা প্রতিদ্বন্দ্বিতায় মাহবুবুর রহমান ও আবু হানিফ নির্বাচিত হন ।

অভিভাবক সদস্য পদে বিপুল ভোটে নির্বাচিত হয়ে জামাত সমর্থিত প্রার্থী মোঃ রেজাউল করিম বলেন মাদ্রাসার উন্নয়নে আমি কাজ করবো ইনশাআল্লাহ।

আমার বাঙলা/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা