ফাইল ছবি
অপরাধ

পরকীয়ার জেরে হত্যা, নারী জেলহাজতে

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি পৌর আওয়ামী লীগের ৩ নং ওয়ার্ড সভাপতি শহরের কৃষ্ণকাঠি এলাকার শাহ আলম রিপন মল্লিককে পিটিয়ে হত্যার মামলায় পরকীয়া লিপ্ত আসামি শিরিন আক্তারকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

আরও পড়ুন: দ. আফ্রিকায় বাংলাদেশি নিহত

মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে নিহতের ছেলে সাবেক ছাত্রলীগ নেতা রিয়াজ মল্লিক বাদী হয়ে শিরিন আক্তারসহ অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামি করে ঝালকাঠি সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শিরিন আক্তার একই এলাকার সৌদি প্রবাসী কামাল হোসেনের স্ত্রী ও নলছিটি থানার মগড় ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আফসার শেখের মেয়ে। নিহত শাহ আলম রিপন মল্লিক শহরের কৃষ্ণকাঠি এলাকার আবদুল মল্লিকের ছেলে।

শিরিনের ঘরে সোমবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ১০ টায় এ হত্যাকাণ্ড ঘটে। ঐ নারীর সাথে রিপন মল্লিকের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল বলে জানিয়েছে স্থানীয় অনেকে। তবে তার দেয়া আঘাতেই রিপন মল্লিক গুরুতর আহত হয় বলে পুলিশের কাছে স্বীকার করেছেন আটক শিরিন আক্তার।

আরও পড়ুন: বাসের ধাক্কায় প্রাণ গেল আইনজীবীর

মামলা সূত্রে জানা গেছে, রিপন মল্লিকের কাছ থেকে কৃষ্ণকাঠি এলাকার সৌদি প্রবাসী কামালের স্ত্রী শিরিন আক্তার বেশ কয়েক বছর পূর্বে জমি ক্রয় করে বসতঘর তুলে বসবাস করে আসছিলেন। জমির বিক্রির বাকি টাকা আনতে গিয়ে শিরিনের সাথে রিপন মল্লিকের সম্পর্ক সৃষ্টি হয়।

হত্যার দিন রিপন মল্লিককে মোবাইল ফোনে ডেকে এনে পরিকল্পিতভাবে মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে ফেলে রেখে দেয়। এ সময় ডাক চিৎকার শুনে স্থানীয়রা রিপন মল্লিককে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

ঝালকাঠি সদর থানার ওসি (তদন্ত) আবু হানিফ জানান, শাহ আলম রিপন মল্লিকের কাছ থেকে জমি ক্রয় সূত্রে শিরিন আক্তারের সাথে পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। নিহত রিপন মল্লিকের ছেলে রিয়াজ মল্লিক বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

আরও পড়ুন: নারীকে নির্যাতনের ভিডিও ভাইরাল

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে শিরিন হত্যাকাণ্ডে জড়িত বলে স্বীকার করেছে। সোমবার রাতে রিপন তার ইচ্ছার বিরুদ্ধে সম্পর্ক স্থাপন করতে চাইলে শিরিন আক্তার ডাক চিৎকার দিয়ে দরজার লাঠি দিয়ে রিপনকে আঘাত করে। এতে সে গুরুতর জখম হয়। পরে এলাকাবাসী এসে তাকে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

হত্যা মামলায় শিরিন আক্তারকে গ্রেফতার দেখিয়ে অধিকতর জিজ্ঞসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক এ এইচ এম ইমরানুর রহমান ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ শেষে রিমান্ড শুনানি না করে শিরিন আক্তারকে জেলহাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা