ছবি: সংগৃহীত
অপরাধ

হুন্ডির মাধ্যমে অর্থ পাচার, আটক ১

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে হ্নীলা বাজারের পশ্চিম পাশে অভিযান চালিয়ে হুন্ডির মাধ্যমে পার্শ্ববর্তী দেশে পাচার চক্রের শীর্ষ ব্যবসায়ী মোহাম্মদ নূরকে ৯ লাখ ১১ হাজার ৫৬০ টাকা, ৪ হাজার ৮০০ পিস ইয়াবা, ল্যাপটপ, বিভিন্ন ব্যাংক হিসাবের জমা ও চেকবইসহ গ্রেফতার করেছে র‌্যাব ১৫-এর সদস্যরা।

আরও পড়ুন: ভালুকায় স্বর্ণের দোকান লুট, আটক ৫

গ্রেফতারকৃত মাদক কারবারি হলেন, টেকনাফ হ্নীলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ওয়াব্রাং মৃত কালা মিয়ার ছেলে মোহাম্মদ নূর (৩১)।

কক্সবাজার র‌্যাব ১৫-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে র‌্যাব ১৫-এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের বড় বাজারের পশ্চিম পার্শ্বে দারুস সুন্নাহ মাদ্রাসার পাশে থাকা ৩ তলা বিশিষ্ট মাস্টার মার্কেটের নীচতলায় অবৈধ মাদকদ্রব্য মজুদসহ ক্রয়-বিক্রয় করছে।

আরও পড়ুন: আশুলিয়ায় বিক্ষোভ, ৩ জন গুলিবিদ্ধ

এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব ১৫-এর একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে মোহাম্মদ নূর নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত ব্যক্তির দেহ ও তার দোকান তল্লাশি করে দোকানের টেবিলের ড্রয়ারের ভিতর বিশেষ কায়দায় রক্ষিত সর্বমোট ৪৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

একই সাথে ইয়াবা কেনাবেচার টাকা হুন্ডির মাধ্যমে পাচার লক্ষ্যে মজুদকৃত নগদ ৯ লাখ ১১ হাজার ৫৩০ টাকা, হুন্ডির কাজে ব্যবহৃত ১ টি এইচপি ব্রান্ডের ল্যাপটপ, ২ টি এন্ড্রয়েড ও ১ টি বাটন মোবাইল, বিভিন্ন ব্যাংকের ৯ টি হিসাবের বই, বিভিন্ন ব্যাংকের সর্বমোট ৩৬ টি চেকবই ও ১ টি লাল কাভার বিশিষ্ট ডায়েরি জব্দ করা হয়।

বিভিন্ন সূত্রে জানা যায়, বাংলাদেশের ইয়াবা ব্যবসায়ীরা হুন্ডির মাধ্যমে টাকা পাঠিয়ে পাশ্ববর্তী দেশের ইয়াবা ব্যবসায়ীদের টাকা পরিশোধ করে। স্থানীয় কিছু বিকাশ এজেন্ট এবং এজেন্ট ব্যাংকিং প্রতিষ্ঠান এ হুন্ডি ব্যবসা নিয়ন্ত্রণ করে।

আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

এর মধ্যে গ্রেফতারকৃত মো. নূর শীর্ষ পর্যায়ের হুন্ডি ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নূর একজন হুন্ডি ব্যবসায়ী ও মাদক কারবারীর সাথে জড়িত বলে স্বীকার করে।

জিজ্ঞাসাবাদে জানা যায়, স্থানীয় মাদক ব্যবসায়ীদের নিকট থেকে টাকা সংগ্রহ করে সে পাশ্ববর্তী দেশের এজেন্টের সাথে যোগাযোগ করে। পরবর্তী পাশ্ববর্তী দেশের এজেন্টরা পুনরায় বাংলাদেশের কোনো একটা ব্যাংক নাম্বার বা বিকাশ নাম্বার প্রদান করে ওই নাম্বারে মাদকের টাকা পাঠিয়ে দিতে বলে।

এ টাকাগুলো মধ্যপ্রাচ্য বিভিন্ন দেশ হয়ে পাশ্ববর্তী দেশে প্রবেশ করে। গ্রেফতারকৃত মো. নূর এ কাজে লাখে ২০০-৪০০ টাকা কমিশন নিতেন। এছাড়া হুন্ডি ব্যবসার আড়ালে তিনি দীর্ঘ দিন যাবত ইয়াবা ট্যাবলেট পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রয়ের সাথে জড়িত ছিলেন।

উদ্ধারকৃত আলামতসহ আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা