ছবি: সংগৃহীত
অপরাধ

ভালুকায় স্বর্ণের দোকান লুট, আটক ৫

ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় জমি দখল করতে গিয়ে জুয়েলারি দোকানে লুটপাট ও স্থানীয় ছাত্রলীগ অফিসে ভাংচুরের অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৫

বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোর ৪ টায় উপজেলার জামিরদিয়া এলাকায় ঘটনাটি ঘটে। এ সময় স্থানীয়রা ৫ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে। সোনার দোকান থেকে ২০ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, উপজেলার জামিরদিয়া মৌজার ২০২ ও ২০৭ নং দাগের কয়েক কোটি টাকা মূল্যের ৪১ শতাংশ জমি নিয়ে স্থানীয় আব্দুল হাই গংদের সাথে তোফাজ্জল হোসেন গংদের দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলে আসছিল।

আরও পড়ুন: ভালুকায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

ঘটনার রাতে আব্দুল হাই ২ ট্রাকে করে প্রায় অর্ধশত ভাড়াটিয়া লোক অস্ত্রসস্ত্র নিয়ে বিরোধপূর্ণ জমিতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা স্থানীয় ছাত্রলীগ কার্যালয়েও হামলা চালায়।

বিরোধপূর্ণ জমির টিনের চারপাশের বেড়া গুড়িয়ে দেয়। ভাড়া করা লোকজন বিসমিল্লাহ জুয়েলার্সে হানা দেয় এবং দোকানে থাকা দোকান মালিকের ভাই রিফাত হোসেনকে অস্ত্র ও গুলির ভয় দেখিয়ে নগদ দেড় লাখ টাকাসহ প্রায় ২০ লাখ টাকা মূল্যের সোনা-রুপা লুট করে নিয়ে যায়।

স্থানীয় লোক জন ভাংচুরের শব্দে ঘুম থেকে ওঠে চারপাশ ঘিরে ফেলে এবং ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। তারা ঘটনাস্থল থেকে ২ বস্তা জুতাও উদ্ধার করেছে।

আরও পড়ুন: আশুলিয়ায় বিক্ষোভ, ৩ জন গুলিবিদ্ধ

আটককৃতরা হলেন, উপজেলার হবিরবাড়ি গ্রামের আব্দুস ছালামের ছেলে সাকিল আহম্মেদ (২৩), মোফাজ্জল হোসেনের ছেলে রাকিব হোসেন (২২), পাড়াগাঁও শিরিরচালার আতাউর রহমানের ছেলে আরিফুল ইসলাম (২৬), জয়নাল আবদীনের ছেলে জাহিদুল ইসলাম (২৭) ও পাশের সখিপুর উপজেলার ছোটপাথার গ্রামের ইয়াম উদ্দিনের ছেলে নাছির উদ্দিন (২৮)। ওই ঘটনায় ভালুকা মডেল থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।

জুয়েলারি দোকান মালিকের ছোট ভাই রিফাত হোসেন বলেন, আমাকে অস্ত্রের ভয় দেখিয়ে দোকানে ঢুকে আমার মাথায় অস্ত্র ঠেকিয়ে দোকানের শোকেস ভেঙ্গে ও ভাংচুর চালিয়ে নগদ দেড় লাখ টাকা ও ৮/১০ ভরি সোনাসহ ১৫০ ভরি রুপা লুট করে নিয়ে যায়, যার মূল্য প্রায় ২০ লাখ টাকা।

আব্দুল হাই বলেন, আমি এসব বিষয়ে কিছুই জানিনা। তোফাজ্জল হোসেনের গংরা গত ২২ অক্টোরব আমার জমি দখল করে নিয়ে গেছে। আমাকে ফাঁসানোর জন্য তারা এ ঘটনা সাজিয়েছেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা